বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

স্পেন কোয়ার্টারে : ক্রিশ্চিয়ানা রোনালদোর বিশ্বকাপ জয় হলো না

ক্রীড়া প্রতিবেদক

পর্তুগাল ০ : ১ স্পেন

ম্যাচটা যত শেষের দিকে গড়িয়েছে, অতিরিক্ত সময়ের সম্ভাবনাই তত জোরালো হয়েছে। কিন্তু স্পেন যেন শেষ মুহূর্তের জন্যই জমিয়ে রেখেছিল সবচেয়ে বড় আঘাতটা। ৯০ মিনিটের পর যোগ করা সময়ের শুরুতেই মিকেল মেরিনোর গোলে পর্তুগালের সব প্রতিরোধ ভেঙে ডালাসে ১–০ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ২০১০ আসরের শিরোপা জয়ী স্পেন। আর এর মাধ্যমেই ফুটবল ইতিহাসের অন্যতম মেগাস্টার ক্রিশ্চিয়ানা রোনালদোর ক্যারিয়ারের সমাপ্তি ঘটলো বিশ্বকাপ ট্রফি কে উঁচিয়ে ধরা ছাড়াই।

ডালাসে শেষ ষোলোর এই লড়াইয়ের শুরু থেকেই দুই দলই ঝুঁকি না নিয়ে সাবধানি খেলা শুরু করে। বলের দখলে এগিয়ে ছিল স্পেন, কিন্তু পর্তুগালের রক্ষণ ছিল যথেষ্ট সংগঠিত। ফলে আক্রমণের চেয়ে কৌশলের লড়াই ছিল বেশি চোখে পড়ার মতো।

তবু প্রথম বড় সুযোগটি এসেছিল স্পেনের পায়েই। নবম মিনিটে দানি অলমোর বাড়িয়ে দেওয়া বলে গোলরক্ষক দিয়োগো কস্তার মুখোমুখি হয়েছিলেন মিকেল ওইয়ারসাবাল। কিন্তু এই স্ট্রাইকার পোস্টের বাইরে মেরে বসেন। সুযোগ নষ্ট না হলে ম্যাচের চিত্র হয়তো অনেক আগেই বদলে যেতে পারত। চার মিনিট পরই জবাব দেয় পর্তুগাল। ব্রুনো ফের্নান্দেসের পাসে বক্সে ঢুকে শট নেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে স্পেন গোলরক্ষক উনাই সিমন দারুণ দক্ষতায় বল ঠেলে কর্নার করে দেন।

১৭ মিনিটে লামিনে ইয়ামালের বাঁকানো শট এক হাতে ফিরিয়ে দেন দিয়োগো কস্তা। ফিরতি বলে আলেক্স বায়েনার জোরাল প্রচেষ্টাও অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক। স্পেনের গোল পাওয়া যেন সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল। প্রথমার্ধের শেষ দিকে ভাগ্যও ছিল স্পেনের পক্ষে। ৪১ মিনিটে নুনো মেন্দেসের জোরাল শট পেদ্রো পোরোর গায়ে লেগে ক্রসবারে আঘাত করে ফিরে আসে।

বিরতির পর ম্যাচের গতি কিছুটা কমে যায়। দুই দলের মাঝমাঠের লড়াইয়ে হারিয়ে যেতে থাকে আক্রমণের ধার। রোনালদোকে ঘিরে রাখেন স্প্যানিশ ডিফেন্ডাররা, অন্যদিকে ইয়ামাল-অলমোদেরও সহজে জায়গা দেয়নি পর্তুগালের রক্ষণ। ৫৬ মিনিটে অবশ্য ধাক্কা খায় পর্তুগাল। দুর্দান্ত খেলতে থাকা নুনো মেন্দেস চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তাঁর জায়গায় নেলসন সেমেদো নামলেও বাঁ প্রান্তে আগের সেই দৃঢ়তা আর দেখা যায়নি। ম্যাচের শেষ ২০ মিনিটে স্পেন ধীরে ধীরে চাপ বাড়াতে শুরু করে। ৬২ মিনিটে পেদ্রির শট প্রতিহত হয়, ৭৩ মিনিটে ইয়ামালের দুর্দান্ত ফ্রি-কিক কর্নারের বিনিময়ে বাঁচান কস্তা। ৭৯ মিনিটে দানি অলমোর গোলমুখী শট শেষ মুহূর্তে স্লাইড করে আটকে দেন রুবেন দিয়াস। পর্তুগালের রক্ষণ তখনও অটুট। সময় গড়িয়ে যখন যোগ করা সময়ে, তখন মনে হচ্ছিল ম্যাচটি অতিরিক্ত সময়েই গড়াবে। কিন্তু সেই হিসাব মিলতে দিল না স্পেন।

যোগ করা সময়ের প্রথম মিনিটে পর্তুগালের বিশৃঙ্খল রক্ষণভাগকে বোকা বানিয়ে দ্রুত নেওয়া মিকেল মেরিনো একটি ফ্রি-কিক থেকে ফাবিয়ান রুইস বল বাড়ান ফেরান তোরেসকে। তোরেসও কোনো ভুল করেননি, তাঁর পাসে দিয়োগো কস্তাকে একা পেয়ে যান মেরিনো। বাঁ পায়ের নিচু শটে বল জড়িয়ে দিতে কোনো অসুবিধা হয়নি বদলি নামা এই মিডফিল্ডারের।

বাকি কয়েক মিনিটে সব শক্তি দিয়ে সমতায় ফেরার চেষ্টা করে পর্তুগাল। কিন্তু স্পেনের রক্ষণ আর কোনো সুযোগ দেয়নি।

সম্পর্কিত খবর

প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, ভুল প্রশ্নে পূর্ণ নাম্বার : সংসদে শিক্ষামন্ত্রী

এইচএসসির পদার্থ বিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর, যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে, সেসব কেন্দ্রে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে– এমন আশ্বাস...

দেশের জনগণের উন্নত জীবনযাপন বর্তমান সরকারের লক্ষ্য ও রাজনৈতিক দর্শন : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন যতদিন বিএনপির সঙ্গে থাকবে, ততদিন কোনো...

চট্টগ্রামে বন্যা পরিস্থিতির মোকাবিলায় সেনাবাহিনী নিয়োগ

চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় বাংলাদেশ...

সেমি ফাইনালে ফ্রান্স হয়ে গেলো শক্তিহীন : অনায়াস জয়ে ফাইনালে স্পেন

স্পেন ২ : ০ ফ্রান্স  টুর্নামেন্টে সেরা আক্রমণভাগ ছিল ফ্রান্সের। সেরা রক্ষণ স্পেনের। ডালাসে গতকাল রাতের উভয়ের লড়াইয়ে বিজয়ী হলো স্পেনের রক্ষণভাগ। হঠাৎই বিবর্ণ হয়ে...

মেসির অসাধারণ নৈপুণ্যে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ড ১ : ২ আর্জেন্টিনা  সেই পরিচিত দৃশ্যপট। আর্জেন্টিনা পিছিয়ে এবং নিশ্চিত হারের মুখে। কিন্তু খেলার শেষ ভাগে অন্তিম সময়ের নিকটে মেসি বাহিনী প্রবল শক্তিশালী...

প্রতিটি নিরন্ন মানুষের কাছে ইনশাআল্লাহ খাবার পৌঁছে দেবে তারেক রহমান : প্রতিমন্ত্রী অনিন্দ্য

চট্টগ্রাম : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সরকার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে। দুর্গত মানুষের যেকোন প্রয়োজনে সরকার...
সর্বশেষ সর্বাধিক পঠিত