শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

ক্রীড়া প্রতিবেদক

যুক্তরাষ্ট্র ১ : ৪ বেলজিয়াম

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইউরোপিয়ান ফুটবল পাওয়ার হাউস বেলজিয়াম। মঙ্গলবার ৭ জুলাই সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চার্লস ডি কেটেলারের জোড়া গোলের সঙ্গে হান্স ভানাকেন ও রোমেলু লুকাকুর একটি করে গোলে দুর্দান্ত জয়টি তুলে নেয় রেড ডেভিলসরা। যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি করেন টিলম্যান।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। ম্যাচের নবম মিনিটে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে নিকোলাস রাসকিনের পাস থেকে সহজেই গোল করে দলকে এগিয়ে দেন ডি কেটেলারে। ৩১তম মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। মালিক টিলম্যানের নেওয়া শট হান্স ভানাকেনের গায়ে লেগে দিক বদলে জালে জড়ালে বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়ার কিছই করার ছিল না। তবে সেই আনন্দ স্থায়ী হয় মাত্র দুই মিনিট। ৩৩তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসারের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন ডি কেটেলারে। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রকে বড় ধাক্কা দেয় তাদের গোলরক্ষক ম্যাট ফ্রিসের ভুল। ৫৭তম মিনিটে ফ্রিসের ভুল পাস ডি কেটেলারের পায়ে লেগে হান্স ভানাকেনের সামনে চলে আসে। ফাঁকা জালে বল পাঠিয়ে ব্যবধান ৩-১ করেন তিনি। শেষ দিকে মরিয়া হয়ে আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বরং যোগ করা সময়ের তৃতীয় মিনিটে যুক্তরাষ্ট্রের আরেকটি রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে রোমেলু লুকাকু গোল করে বেলজিয়ামের ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে স্পেন। অন্যদিকে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অসাধারণ পারফর্মেন্স দেখালেও শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে।

সম্পর্কিত খবর

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত