রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে চীন

অনলাইন ডেস্ক

চীন প্রশান্ত মহাসাগরে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। চীন সরকারের প্রতিনিধি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় এবং এটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে। চীনা নৌবাহিনী জানিয়েছে, দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিতে প্রশিক্ষণের জন্য একটি ডামি ওয়ারহেড যুক্ত ছিল এবং সোমবার দুপুর ১২টা ১ মিনিটে এটি উৎক্ষেপণ করা হয়। চীন সরকার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে নিয়মিত সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে উল্লেখ করেছে এবং জানিয়েছে যে, ক্ষেপণাস্ত্রটি সমুদ্রের উন্মুক্ত এলাকায় আগে থেকে নির্ধারিত একটি স্থানে গিয়ে পড়েছে।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপান  চীনের এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে। এছাড়া, এই পরীক্ষাটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং নিশ্চিত করেছেন যে, প্রশান্ত মহাসাগরে সমুদ্র-ভিত্তিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনার কথা চীন তাদের সরকারকে জানিয়েছিল; তবে তিনি উল্লেখ করেন যে, এই পদক্ষেপটি অঞ্চলে ‘অস্থিরতা’ তৈরি করবে।

সিনহুয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় পারমাণবিক-অস্ত্র মুক্ত এলাকায়’ এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে। এর পাল্লা বা আওতা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যেকোনো প্রান্তে আঘাত হানার সক্ষমতা রাখে। এই বিষয়ে এখনো ভারত সরকারের অফিশিয়াল কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারপরও ধারণা করা যায় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি ভারত সরকারের জন্য যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। কারণ  যুক্তরাষ্ট্রের ওপর আঘাত হানার সক্ষমতা থাকার অর্থ হলো, পুরো ভারতই এর আওতাভুক্ত।

সংবাদ সূত্র – কলকাতা নিউজ২৪.কম

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত