রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সফর চলাকালীন সময়ে সিরিয়ায় ২টি বিস্ফোরণ

আন্তর্জাতিক প্রতিবেদক

সিরিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সফর চলাকালে রাজধানী দামেস্কে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার টেলিভিশনে দেখানো ভিডিও ফুটেজে দামেস্কের আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।বিস্ফোরণগুলোর কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি আর হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।

সিরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, একটি ব্যস্ত বেসামরিক এলাকায় দুটি বিস্ফোরণ ঘটেছে। ঘটনাগুলোকে তিনি ‘অপরাধমূলক কাজ’ বলে অভিহিত করেছেন। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। অনলাইনে আসা একটি ভিডিও ফুটেজ যাচাই করে আল জাজিরা জানিয়েছে, তাতে একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। আল জাজিরার একজন সংবাদাতা জানিয়েছেন, সিরিয়ার পর্যটন মন্ত্রণালয়ের আর দেশটি সফরকালে মাক্রোঁর যে হোটেলে অবস্থান করার কথা তার কাছেই বিস্ফোরণগুলো ঘটেছে।

দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করার কথা আছে সফরকারী ফরাসি প্রেসিডেন্টের। মাক্রোঁর দপ্তর জানিয়েছে, ঘটনাটি যখন ঘটেছে তখন মাক্রোঁ শারার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন, তিনি বিস্ফোরণগুলোর শব্দ শুনেননি আর তার সফর স্বাভাবিকভাবেই চলছে।আল জাজিরার এক সাংবাদিক সিরিয়ার প্রেসিডেন্টের বাসভবন থেকে জানিয়েছেন, সেখানে ‘বেশ শান্ত’ অবস্থা বিরাজ করছে।কর্তৃপক্ষ রাস্তাগুলো বন্ধ করে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে দামেস্কের কেন্দ্রস্থলের এক ক্যাফেতে আরেকটি বিস্ফোরণের ঘটনায় অন্তত নয়জন নিহত ও আরও ২০ জন আহত হয়, জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সম্পর্কিত খবর

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...
সর্বশেষ সর্বাধিক পঠিত