বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা’র টিম গঠনের সমন্বয়কের দায়িত্বে পেলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও উল্টো রথ উপলক্ষে চট্টগ্রাম বিভাগে অপ্রীতিকর যেকোনো ঘটনা প্রতিরোধে এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা,উপজেলা ও ইউনিয়নে টিম গঠন করার জন্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে। বৃহস্পতিবার ( ৯ জুলাই) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির প্রেরণের এ দায়িত্ব দেওয়া হয়। একই আদেশে চট্টগ্রামসহ প্রত্যেক বিভাগের সাংগঠনিক সম্পাদককে বিভাগীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা আগামী ১৬ জুলাই এবং উল্টো রথ ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। রথযাত্রা ও উল্টো রথে কোন প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার চক্রান্ত যাতে কেউ করতে না পারে- সে বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের অধিকারে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক সতর্ক ও সজাগ দৃষ্টি রাখবে। যাতে রথযাত্রা ও উল্টো রথকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা কিংবা দেশের ভাবমূর্তি বিনষ্টকারীরা কোন অপতৎপরতা চালাতে না পারে। স্ব স্ব এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষরা যাতে নির্বিঘ্নে, শান্তি ও স্বস্তি সহকারে উৎসব পালন করতে পারে সেজন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে হবে।

এছাড়া, রথযাত্রা ও উল্টো রথকে কেন্দ্র করে জেলা সদর ও মহানগরসহ জেলাধীন প্রত্যেক উপজেলা /থানা/ওয়ার্ড/ইউনিয়ন পর্যায়ে রথযাত্রা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করবে।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ স্ব স্ব বিভাগের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। এছাড়া, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ দুই/এক দিনের মধ্যে বিভাগের অধীন জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে বৈঠক করে উল্লিখিত নির্দেশাবলী বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে বন্যা পরিস্থিতির মোকাবিলায় সেনাবাহিনী নিয়োগ

চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় বাংলাদেশ...

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের তিন দফা দাবিতে সড়ক অবরোধ

চট্টগ্রাম : বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদের ক্যালকুলেটর ও জরুরি কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিকূল পরিস্থিতির কথা...

চট্টগ্রাম বিমানবন্দরে গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করেছে এনএসআই ও ডিজিএফআই

চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী নামের এক যাত্রীর কাছ থেকে ২ দশমিক ১৬ কেজি গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার...

আর্জেন্টিনা সেমিফাইনালে : ১০ জন নিয়েও লড়াকু সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড ১ : ৩ আর্জেন্টিনা  ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর শেষ কোয়ার্টার-ফাইনালে ক্যানসাস সিটিতে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে নিজেদের নাম...

দেশের কাঙ্খিত উন্নয়নে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম : চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা বলেছেন, পরিকল্পিত জনসংখ্যা আলোকিত বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার। জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হলে সাম্যের ভিত্তিতে...

নির্বিচারে পাহাড় কাটা ও বন উজাড়ের ফলে ভূমিধসের ঝুঁকি বেশি বাড়ছে : ত্রাণ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সকল সহায়তা দেয়ার মাধ্যমে বন্যাকবলিত মানুষের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে...
সর্বশেষ সর্বাধিক পঠিত