রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে টিচার্স এসোসিয়েশন – এর সভাপতি হলেন ডা. অসীম এবং ডা. রানা চৌধুরী সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স এসোসিয়েশন-এর ২০২৬- ২০২৮ পর্যন্ত দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ অসীম কুমার বড়ুয়া ও জেনারেল সেক্রেটারি ডাঃ রানা চৌধুরী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ( ৯ জুলাই ) ১৭ সদস্যের কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন।

১৭ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ডা: সঞ্জয় কান্তি বিশ্বাস, জয়েন্ট সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা: মোঃ সাইফ উদ্দীন আজাদ, ট্রেজারার সহযোগী অধ্যাপক ডা: কামাল হোসেন, জয়েন্ট-ট্রেজারার সহযোগী অধ্যাপক ডা: চিন্ময় বৈদ্য, সায়েন্টিফিক ও পাবলিকেশন সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা: শরীফ ইমাম, অফিস সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা: মোঃ ইব্রাহিম সোহেল, কালচারাল ও এন্টারটেইনমেন্ট সেক্রেটারী সহযোগী অধ্যাপক ডা: ফাহিম হাসান রেজা, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা: মোহাম্মদ বেলাল উদ্দীন, ইন্টারন্যাশনাল এফেয়ার্স সেক্রেটারী সহযোগী অধ্যাপক ডা: ফারাহ নাজ মাবুদ, ০৬ জন সদস্য হলেন যথাক্রমে অধ্যাপক ডা: অনুপম বড়ুয়া, অধ্যাপক ডা: মোঃ জালাল উদ্দিন, অধ্যাপক ডা: তাহেরা বেগম, অধ্যাপক ডা: মোঃ আবু তারেক ইকবাল, সহযোগী অধ্যাপক ডা: মোঃ আনোয়ারুল আজিম, সহকারি অধ্যাপক ডা: শোয়াইবুল করিম।

এখানে উল্লেখ্য, গত ২৩ জুন, ২০২৬ খ্রি. তারিখে ঘোষিত নির্বাচনী তফসীল অনুযায়ী ক) খসড়া ভোটার তালিকা প্রকাশ, খ) আপত্তি গ্রহণ এবং চূড়ান্ত ভোটার তালিকা, গ) মনোনয়ন পত্র বিতরণ ও জমাদান, ঘ) মনোনয়ন পত্র বাছাই, ৬) মনোনয়ন পত্র প্রত্যাহার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। গৃহীত সকল মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে সঠিক পাওয়ায় এবং

নির্দিষ্ট সময়ের মধ্যে একজন সদস্য প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় নিম্নোক্ত প্রার্থীগণকে পদানুযায়ী চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো। নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি ডা. রানা চৌধুরী বলেন, মা ও শিশু হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে শিক্ষক নেতৃবৃন্দ কলেজ পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি মেডিকেল কলেজে একটি উন্নত, আধুনিক ও ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতেও তিনি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত