শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বেলজিয়ামকে হারিয়ে স্পেন সেমিফাইনালে

ক্রীড়া প্রতিবেদক

স্পেন ২ : ১ বেলজিয়াম 

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর সেমিফাইনালে  অংশগ্রহণ নিশ্চিত করেছে স্পেন। শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে লা রোজারা।

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ এই কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ের শেষ দিকে নাটকীয় জয় পায় স্পেন। ম্যাচের ৮৫ মিনিটে মাঠে নামেন মিকেল মেরিনো। আর মাত্র তিন মিনিট পরই দলের জয়সূচক গোলটি করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ৮৮তম মিনিটে পাউ কুবারসির শট বেলজিয়ামের গোলরক্ষক সেনে লামেন্স পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে ফিরতি বলে মেরিনো দ্রুত শট নিয়ে বল জালে পাঠান। তার এই গোলেই স্বপ্নভঙ্গ হয় বেলজিয়ামের।

এর আগে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল ১-১ সমতায়। শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল স্পেন। তবে শক্তিশালী বেলজিয়াম রক্ষণ ভাঙতে তাদের অপেক্ষা করতে হয় ৩০ মিনিট পর্যন্ত।

পেদ্রির পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ফাবিয়ান রুইজ ম্যাচের ৩০তম মিনিটে স্পেনকে এগিয়ে দেন। দানি ওলমোর শক্তিশালী শট বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও ফিরতি বলে রুইজের শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। তবে পিছিয়ে পড়ার পর দ্রুতই ম্যাচে ফিরে আসে বেলজিয়াম। ৪১তম মিনিটে টিমোথি কাস্তানিয়ের দুর্দান্ত ক্রস থেকে চার্লস ডি কেটেলারা শক্তিশালী হেডে স্পেনের জালে বল পাঠান। চলতি বিশ্বকাপে এটাই ছিল স্পেনের প্রথম গোল হজম। এর আগে টানা ৬০০ মিনিটের বেশি সময় নিজেদের জাল অক্ষত রেখেছিল স্পেন।

দ্বিতীয়ার্ধেও দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। নির্ধারিত সময়ের বেশির ভাগ সময় সমতায় থাকলেও শেষ পর্যন্ত মেরিনোর গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পেন।

ম্যাচে বেলজিয়ামের জন্য বড় ধাক্কা আসে ৭২তম মিনিটে। চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। মাঠ ছাড়ার সময় হতাশ কোর্তোয়াকে কাঁদতেও দেখা যায়। তার জায়গায় মাঠে নামেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সেনে লামেন্স। বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে নিজের ২১তম ম্যাচ খেলতে নেমেছিলেন কোর্তোয়া। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে তার চোট দলটির জন্য বড় ক্ষতি হয়ে দাঁড়ায়।

শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের এই জয়ে সেমিফাইনালে উঠে গেল লা স্পেন, আর বিশ্বকাপ অভিযান শেষ হলো রেড ডেভিল বেলজিয়ামের।

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত