বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

চট্টগ্রাম তুলসীধামের রথযাত্রা তিনশ বছরের প্রাচীন, ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য সরকারের নিকট দাবি জানালো কেন্দ্রীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করেছে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটি। এ উপলক্ষে গতকাল নন্দনকানন তুলসীধামে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজ ও কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি হিরন্ময় ধর।

এসময় তারা বলেন, তুলসীধামের রথযাত্রা তিনশ বছরের প্রাচীন। ১৮শ খ্রিস্টাব্দের পর থেকে চট্টগ্রামে শুরু হয় রথযাত্রা উৎসব। কালের পরিক্রমায় এটি কেন্দ্রীয় রথযাত্রায় রূপ নিয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও রথের পুকুর পাড় থেকে নগরের বেশকিছু রথ নিয়ে বর্ণাঢ্য আয়োজনে রথপরিক্রমা হবে। তারই ধারাবাহিকতা আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩টায় উদ্বোধন পরবর্তী নন্দনকানন রথের পুকুর পাড় থেকে কেন্দ্রীয় রথের সাথে পরিক্রমায় যোগ দেবে নগরের ১২টি আঞ্চলিক কমিটির রথসহ বিভিন্ন মঠ-মন্দিরের রথ। এর মধ্যে আছে- শ্রীকৃষ্ণায়ন এর রথ, মনোহরখালী জগন্নাথদেবের মন্দিরের রথ, মাইজপাড়ার জগন্নাথদেবের রথ, শাহাজীপাড়ার জগন্নাথদেবের রথ, ফিরিঙ্গীবাজার টেকপাড়ার রথ, এনায়েতবাজার কেদারনাথ তেওয়ারী কলোনির জগন্নাথদেবের রথ, টাইগারপাস জগন্নাথ সংঘের রথ, গঙ্গাবাড়ী শ্রীশ্রী জগন্নাথদেবের রথ, পূর্ব মাদারবাড়ীর জগন্নাথদেবের রথ, সদরঘাট জেলে পাড়ার রথ।

বক্তব্যে তারা আরও বলেন, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ চট্টগ্রামে এই রথযাত্রা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের কেন্দ্রীয় রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় অতিথি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তুলসীধামে জগন্নাথদেবের স্নানযাত্রার পর থেকে ১৫দিন ধরে চলমান রয়েছে অদ্বৈত-অচ্যুত চিকিৎসক ফোরামের চিকিৎসাসেবা ক্যাম্প। তুলসীধাম মদনমোহন মন্দিরে ১৬ জুলাই চলবে পূজার্চনা। এসময় আয়োজকরা জানান, নন্দনকানন রথের পুকুর পাড়ে একসময় নগরের সবগুলো রথ এনে রাখা হতো। রথযাত্রা উপলক্ষে এখানে বসতো মেলা। তাই এলাকাটি এই নামে পরিচিতি পায়। বর্তমানে পুকুর ভরাট হয়ে সেখানে গড়ে উঠেছে বহুতল ভবন ও দোকানপাট। ফলে বিভিন্ন মন্দিরের রথগুলো পরিক্রমা শেষে আর সেখানে রাখা যায় না, উল্টো রথযাত্রার আগে পুনরায় মন্দির থেকে আনতে হয় রথ। সরকারের কাছে সনাতন ধর্মাবলম্বীদের সেই ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

১৬ জুলাই কেন্দ্রীয় রথযাত্রা রথের পুকুর পাড় থেকে শুরু হয়ে রাইফেল ক্লাব, আমতল, নিউ মার্কেট মোড়, জিপিও, কোতোয়ালীর মোড়, কোর্ট বিল্ডিং মুখ, লালদীঘির উত্তর পাড়, বক্সির বিট, আন্দরকিল্লা, জেএমসেন হল, চেরাগি পাহাড়, জামালখান মোড়, সার্সন রোড, কাজীর দেউড়ি, নেভাল এভিনিউ, লাভ লেইন, বৌদ্ধ মন্দির, নন্দনকানন ১ নম্বর গলির মুখ হয়ে তুলসীধামের সামনে পরিক্রমা শেষ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, অর্থ সম্পাদক সুজিত হাজারী, রথ পরিক্রমার সমন্বয়কারী শ্যামদাশ ধর, তপন ধর (টি.কে), প্রবীর দাশ, অ্যাড. সুজন কান্তি দে সহ কমিটির নেতৃবৃন্দ, শ্রীশ্রী তুলসীধাম পরিচালনা পরিষদ এবং অদ্বৈত-অচ্যুত মিশন, বাংলাদেশের কর্মকর্তা ও ভক্তরা।

সম্পর্কিত খবর

সেমি ফাইনালে ফ্রান্স হয়ে গেলো শক্তিহীন : অনায়াস জয়ে ফাইনালে স্পেন

স্পেন ২ : ০ ফ্রান্স  টুর্নামেন্টে সেরা আক্রমণভাগ ছিল ফ্রান্সের। সেরা রক্ষণ স্পেনের। ডালাসে গতকাল রাতের উভয়ের লড়াইয়ে বিজয়ী হলো স্পেনের রক্ষণভাগ। হঠাৎই বিবর্ণ হয়ে...

অনভিপ্রেত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ এবং পরীক্ষা আবার নেওয়ার ঘোষণা

নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, উচ্চমাধ্যমিকের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা...

ফ্রান্স সেমিফাইনালে : আফ্রিকার দুরন্ত মরক্কোর বিদায়

ফ্রান্স ২ : ০ মরক্কোগত বিশ্বকাপের সেমিফাইনালে এই ফ্রান্সের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল আফ্রিকার নতুন ফুটবল পাওয়ার হাউস মরক্কোকে। বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ম্যাচটি...

মানবিক দায়িত্ব পালনে সাতকানিয়ার বন্যাকবলিত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

চট্টগ্রাম : মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। সম্প্রতি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের...

ক্যান্সার বিস্তার রোধে বাংলাদেশি গবেষক ড. হেমায়েত উল্লাহ’র গুরুত্বপূর্ণ আবিষ্কার

ক্যান্সারের বিস্তারের কারণে ৯০ শতাংশেরও বেশি রোগীর মৃত্যু হয়, তবে উদ্ভিদ বিজ্ঞানের একটি অভাবনীয় আবিষ্কার এখন এই মরণঘাতী মেটাস্ট্যাসিস বা ক্যান্সারের ছড়িয়ে পড়া রোধ...

যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা কেন বারবার ভেঙে পড়ছে? আবারো যুদ্ধের দ্বারপ্রান্তে দুই দেশ—উত্তরণের পথ কোথায়?

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক গত চার দশকেরও বেশি সময় ধরে অবিশ্বাস, নিষেধাজ্ঞা, প্রক্সি সংঘাত এবং পারমাণবিক কর্মসূচিকে ঘিরে টানাপোড়েনের প্রতীক। বিভিন্ন সময়ে...
সর্বশেষ সর্বাধিক পঠিত