রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

স্মরণসভা : অন্ধত্ব নিবারণের ক্ষেত্রে অধ্যাপক ডা. রবিউল হোসেনের কাছে আমরা ঋনী

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম : হাসপাতাল সমাজসেবা কার্যালয়াধীন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতির উদ্যোগে উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)’র উপদেষ্টা ও সাবেক ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মরণসভা ও দোয়া মাহফিল শুক্রবার সকালে হাসপাতালের ক্লাস রুমে অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মোহাম্মদ আমান উল্ল্যাহর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, সিইআইটিসি’র ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম। তিনি বলেন, চক্ষু চিকিৎসা সেবায় উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন স্যারকে জানেননা এমন কোন মানুষ খুব কম আছেন। তিনি না থাকলে অনেক মানুষ অন্ধই থাকতো। তিনি কর্ম থেকেই মহান। মানুষের কল্যাণে এবং মানুষের কথা চিন্তা করে তিনি এই প্রতিষ্ঠান গড়েছেন। অন্ধত্ব নিবারণের ক্ষেত্রে আমরা স্যারের কাছে ঋনী। আমাদের একজন শিক্ষক, পরামর্শক ও দেশের রত্ন উল্লেখ করে ডা.কিউ.এম.অহিদুল আলম বলেন, অধ্যাপক ডা. রবিউল হোসেনের আদর্শ ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাঁর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।

সভায় অধ্যাপক ডা. রবিউল হোসেনের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন, সিইআইটিসি’র বোর্ড অব ট্রাস্টের ট্রাস্টি ও ট্রেজারার মোহাম্মদ রেজওয়ান শাহিদী, সমাজ সেবা অফিসার আশরাফ উদ্দিন, সিইআইটিসি’র মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক, ব্যবস্থাপক (প্রশাসন) রুকনুন চৌধুরী, চীফ কনসালটেন্ট অধ্যাপক ডা. নাসিমুল গনি চৌধুরী।
সমাজসেবা অফিসার ও সমিতির কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়াংকা মুহুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক দেব দুলাল ভৌমিক, সমিতির কার্যকরী পরিষদের সদস্য যথাক্রমে আলহাজ্ব এমদাদুল আজিজ চৌধুরী, লেখক খন রঞ্জন রায়, এস এম হারুন-অর রশীদ, জাহাঙ্গীর মোস্তফা, মোহাম্মদ আলী তালুকদার প্রমূখ।

সভায় অধ্যাপক ডা. রবিউল হোসেনের কর্মময় জীবন, চিকিৎসা পেশায় তাঁর অবদান নিষ্ঠার সাথে স্মরণ করেন বক্তারা বলেন, উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেনের অবদান বলে শেষ করা যাবেনা। তাঁকে জাতীয় পুরস্কারের জন্য প্রস্তাব পাঠানো উচিত।
সভা শেষে অধ্যাপক ডা. রবিউল হোসেনের রুহের মাগফিরাত কামনা করে হাফেজ মোহাম্মদ আমান উল্ল্যাহর পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক ডা. রবিউল হোসেনের জন্য সকলের নিকট দোয়া কামনা এবং সিইআইটিসি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত