শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

নরওয়েকে হারিয়ে সেমি ফাইনালে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ড ২ : ১ নরওয়ে 

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালের ম্যাচে যোগ করা অতিরিক্ত সময়ে জুড বেলিংহ্যামের গোলে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। খেলায় দুই দলই সমানতালে লড়লেও নরওয়ে মূলত হেরেছে ইংল্যান্ডের অভিজ্ঞতা ও উত্তেজনাকর সময়ে মাথা ঠান্ডা রেখে খেলতে পারার দক্ষিতার জন্য।

ম্যাচের প্রথমার্ধের ৩৬তম মিনিটে আন্দ্রেয়াস স্কিয়েলদেরুপের দুর্দান্ত শটে প্রথমে এগিয়ে যায় নরওয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি গর্ডনের পাস থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে নরওয়ে আবারও বল জালে জড়ালেও আর্লিং হালান্ডের ফাউলের কারণে ভিএআর পর্যালোচনার পর রেফারি সেই গোলটি বাতিল করেন। অতিরিক্ত সময়ের খেলা শুরু হতেই নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন জুড বেলিংহ্যাম।

মিয়ামির স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দারুণ খেলছিল প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখা নরওয়ে। ম্যাচের ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শিয়েলদারুপের একটি বাঁ-পায়ের শট ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিয়ে দূরবর্তী পোস্টে লেগে জালে জড়ালে লিড নেয় নরওয়ে। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২ মিনিটে) বেলিংহামের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধে ম্যাচটিতে চরম উত্তেজনা ছড়ায়। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয় এবং অন্যদিকে নরওয়ের তরবিয়র্ন হেগেমের গোলটি ফাউলের কারণে বাতিল করে দেন রেফারি। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের খেলা শুরু হতেই মাত্র ৩ মিনিটের মাথায় নরওয়ের বক্সের ভেতর থেকে ক্লোজ-রেঞ্জ শটে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সেই বেলিংহাম। গরম আর ক্লান্তিতে যখন দুই দলের খেলোয়াড়রাই ভুগছিলেন, তখন অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে নরওয়ের কোচ স্টেল সোলবাকেন সবাইকে চমকে দিয়ে তাদের সেরা তারকা আর্লিং হালান্ডকে মাঠ থেকে তুলে নেন এবং জর্গেন স্ট্র্যান্ড লারসেনকে নামান। তবে বাকি সময়ে লিড ধরে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...
সর্বশেষ সর্বাধিক পঠিত