রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম কর্ণফুলীতে সাবেক স্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ছড়িয়ে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন সাবেক স্ত্রীর ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ( ফেসবুকে) প্রকাশ এবং ভুয়া আইডি খুলে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে নাঈম উদ্দিন (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাঈম উদ্দিন দৌলতপুর ফুলতল এলাকার ১ নম্বর ওয়ার্ডের মৃত বশির আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাঈম উদ্দিন সাবেক স্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে মানহানিকর পোস্ট করতেন। পাশাপাশি ভুক্তভোগীর ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আত্মীয়-স্বজনদের কাছে পাঠিয়ে হয়রানি করে আসছিলেন। বৈবাহিক জীবনে তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি যৌতুকের জন্য চাপ দিতেন।

পরবর্তীতে আদালতে মামলা হওয়ার পর স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করলেও বিচ্ছেদের পরেও অপপ্রচার ও ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে হয়রানি অব্যাহত রাখেন গ্রেপ্তারকৃত নাঈম। ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে গত ৬ জুলাই কর্ণফুলী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়। ঘটনার বিষয়ে

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি নাঈম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গতকাল ১২ জুলাই তাকে আদালতে পাঠানো হয়।

সম্পর্কিত খবর

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...
সর্বশেষ সর্বাধিক পঠিত