রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

প্রতিটি নিরন্ন মানুষের কাছে ইনশাআল্লাহ খাবার পৌঁছে দেবে তারেক রহমান : প্রতিমন্ত্রী অনিন্দ্য

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সরকার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে। দুর্গত মানুষের যেকোন প্রয়োজনে সরকার সব রকম সহায়তা দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাবে। সোমবার ( ১৩ জুলাই ) চট্টগ্রামের সাতকানিয়ার কেউচিয়া ইউনিয়নে বন্যাদুর্গত মানুষদের খোঁজ খবর নিতে ত্রাণ বিতরণকালে অসহায় মানুষদের পাশে সরকার থাকার অঙ্গীকারের কথা পূণ:ব্যক্ত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী কেওচিয়া ইউনিয়নের দুর্গত মানুষদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আমরা জানি গত সাত দিন যাবত আপনারা অনেক কষ্টের মধ্যে দিন পার করছেন। আমরা সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি যেন এ কষ্টের দিন দ্রুতই শেষ হয়। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করতে চাই , প্রতিটি দুর্গত মানুষ, প্রতিটি কষ্টে থাকা মানুষ, প্রতিটি নিরন্ন মানুষের কাছে ইনশাআল্লাহ খাবার পৌঁছে দেবে প্রধানমন্ত্রী তারেক রহমান। অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, শুধু এসময় আমরা আপনাদের মুখে খাবার তুলে দেব তা-ই নয়, পানি কমে যাবার পরে যাদের বাসা-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বাসা-বাড়ি মেরামতের খরচও ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের তরফ থেকে দেয়া হবে। যাদের ফসলের খেত নষ্ট হয়েছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশুর ক্ষয়-ক্ষতি হয়েছে—তারাও যেন ক্ষতি পুষিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার জন্য সরকারের তরফ থেকে আমরা উদ্যোগ নেব।

তিনি বলেন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন প্রথম দিন থেকেই দুর্গত মানুষের কষ্ট লাঘবে কাজ করছে। স্থানীয় এমপিও শুরু থেকে কাজ করছেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এসেছি এ কাজের আরও সমন্বয় সাধন করতে এবং আপনাদের কষ্টে পাশে থাকার জন্য। প্রত্যন্ত অঞ্চলে আসবার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সাহায্য করেছে এবং বিমান বাহিনী খাবার নিয়ে বিপন্ন মানুষের দোরগোড়ায় পৌঁছেছে উল্লেখ করে তিনি এসময় সেনাবাহিনী ও বিমানবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মোহাম্মদ জসীম উদ্দিন আহমেদ এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...
সর্বশেষ সর্বাধিক পঠিত