রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের দেশে এত বড় গণঅভ্যুত্থান এর আগে কখনো হয়নি : বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামে জুলাই শহিদ দিবস উদযাপন যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল-নগরীর নিউমার্কেট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, শহিদ ওয়াসিমের শহিদ হওয়ার স্থান ষোলশহর রেলস্টেশন সংলগ্ন এলাকায় তাঁর নামে স্মৃতিফলকের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা। বৃহস্পতিবার ( ১৬ জুলাই) সকালে নগরীর নিউমার্কেট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিবসটি পালন কর্মসূচি শুরু হয়। এসময় শহিদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন, বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম।

এ উপলক্ষে সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও চট্টগ্রামে নিহত ৯ জনসহ সকল শহিদকে স্মরণ করে বিভাগীয় কমিশনার তাঁর বক্তব্যে বলেন, আমাদের দেশে এত বড় গণঅভ্যুত্থান এর আগে কখনো হয়নি। নিহত ও আহত শহিদ জুলাই যোদ্ধারা নেতৃত্ব দিয়েছিলো বলেই যে অপশাসনের ধারা সৃষ্টি হয়েছিলো সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। এই জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষায় উজ্জীবিত হয়ে আর কখনো কোনো রকমের অন্যায় শাসনের ক্ষেত্রে, অন্যায় নির্দেশনার ক্ষেত্রে আমরা জনগণের বাহিরে যাবো না। তিনি বলেন, শহিদ জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন, তাদের অবদানকে যুগ যুগ ধরে অবিস্মরণীয় করা রাখা ও তাদের পাশে দাঁড়াতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে। এ অধিপ্তরের মাধ্যমে শহিদদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জুলাই কেবল একটি মাস নয়-জুলাই একটি ত্যাগ, আত্মদান ও রাষ্ট্র সংস্কারের মহাকাব্য। জুলাইকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। সভায় মুক্ত আলোচনায় অতিরিক্ত সিএমপি’র পুলিশ কমিশনার ফয়সাল আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ ওয়াহিদুল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, শহীদ পরিবারের সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বক্তৃতা করেন। সভার শুরুতেই নিহত জুলাই শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...
সর্বশেষ সর্বাধিক পঠিত