রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আনোয়ারায় আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘আনোয়ারা ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ জুলাই মঙ্গলবার সারাদিন উপজেলার বন্যা কবলিত রায়পুর ও জুইদণ্ডী ইউনিয়নের দুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, আকস্মিক বন্যায় উপজেলার নিম্নাঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এই সংকটময় মুহূর্তে বানভাসি মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে দুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। আনোয়ারা ফাউন্ডেশন সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন আহমদ শাহ্, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম নুরুল হুদা চৌধুরী এবং সহ-সভাপতি সাংবাদিক আনোয়ারুল হক।এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এস এম জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাগর মিত্র, সিনিয়র নির্বাহী সদস্য হরিপদ চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ ফারুক, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজল বোস, দপ্তর সম্পাদক যীশু দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক জি এম মামুনুর রশীদ, নির্বাহী সদস্য অজয় চৌধুরী, এ এইচ এম নিজাম উদ্দিন চৌধুরী, বিশিষ্ট আলেমেদ্বীন এনামুল হক এনাম কাদেরী, সুবল সুদেব প্রমুখ।

ক্যাপশান:- বন্যার্তদের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ করছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

সম্পর্কিত খবর

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
সর্বশেষ সর্বাধিক পঠিত