রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বালুচিস্তানে স্বাধীনতাকামীদের হামলায় ৪৫ জন পাক সেনা নিহত

আন্তর্জাতিক প্রতিবেদক

ছবি : সংগৃহীত

বালুচিস্তান : পাকিস্তানের স্বাধীনতাকামী অন্চল বালুচিস্তানে পাকিস্তান  সেনা কনভেয়র উপর ফের বড়সড় আঘাত করেছে বালুচ বিদ্রোহীরা। বৃহস্পতিবার বিএলএ (বালুচিস্তান লিবারেশন আর্মি)-র তরফে দাবি করা হয়েছে, মুস্তং জেলায় পাক সেনার একটি কনভয়ে অতর্কিতে হামলা চালিয়ে ৪৫ জন সেনাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তবে ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত নীরব পাক প্রশাসন ও সেনা কর্তৃপক্ষ।

বিএলএ মুখপাত্র জীয়ন্দ বালোচ বিবৃতি জারি করে জানিয়েছেন, হামলার দায়িত্বে ছিল তাঁদের সংগঠনের ‘ফতহ স্কোয়াড’। মুস্তং জেলার খডকোচা এলাকায় সেনারা একটি বাসে করে যাওয়ার সময় বিএলএ বিদ্রোহীরা সেটিকে নিশানা করে। প্রবল শক্তিশালী বিস্ফোরণে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং বাসে থাকা অধিকাংশ জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বিস্ফোরণের পরপরই কনভয়ের অন্য গাড়িতে থাকা সেনাদের সঙ্গে বিদ্রোহীদের দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে বলেও দাবি করেছে জঙ্গি সংগঠনটি। এই লড়াইয়ে আরও বেশ কয়েক জন পাক সেনা আহত হয়েছেন বলে খবর। বিএলএ-র তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই হামলার বিস্তারিত তথ্য ও প্রমাণ জনসমক্ষে আনা হবে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বালুচিস্তানে পাক সেনার বিরুদ্ধে বিদ্রোহের আঁচ ক্রমেই তীব্র হচ্ছে। বালুচ বিদ্রোহীরা প্রায়ই পাক সেনার কনভয় লক্ষ্য করে চোরাগোপ্তা বা আইইডি (IED) হামলা চালাচ্ছে। বিদ্রোহীদের দমনে পাক সেনা নিয়মিত পাল্টা অভিযান চালালেও, অশান্তি যেন থামার নাম নিচ্ছে না। গত মে মাসেই সেনার কনভয়ে আইইডি বিস্ফোরণে ১২ জন জওয়ান নিহত হয়েছিলেন। এক মাসের ব্যবধানে ফের এত বড় নাশকতার ঘটনায় বালুচিস্তানে নিরাপত্তা ব্যবস্থা ও পাক সেনার রণকৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সম্পর্কিত খবর

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত