রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

টানা তিন দিন বন্যার্তদের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা সমিতি সংস্থা (ওডিএমএস)

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে বাঁশখালীর বিস্তীর্ণ জনপদে নেমে আসে দুর্ভোগে, এমন সংকটের মুহূর্তে মানবিক দায়িত্ববোধকে সামনে রেখে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সমিতি সংস্থা (ওডিএমএস)।

১৪ জুলাই বুধবার সকালে বাঁশখালী শতাধিক বন্যাদুর্গত পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে চাল,ডাল,শুকনো খাবার ও নগদ অর্থসহ প্রয়োজনীয় নিত্যপণ্য সামগ্রী। ত্রাণ কার্যক্রমের আওতায় বাহারছড়া,চাম্বল,বাণী গ্রামসহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছে যান স্বেচ্ছাসেবীরা। অনেক স্থানে যানবাহন চলাচল ব্যাহত থাকায় বিকল্প পথ ব্যবহার করে দুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিয়েছে সংগঠনটির সেচ্ছাসেবীরা।শুধু খাদ্যসামগ্রী বিতরণ নয়, স্বেচ্ছাসেবীরা প্রতিটি পরিবারের খোঁজখবর নিয়েছেন, তাদের প্রয়োজন শুনেছেন এবং ভবিষ্যৎ সহায়তার জন্য তথ্য সংগ্রহ করেছেন।

সংগঠনের প্রধান নির্বাহী এম আর চৌধুরী মিল্টন জানান,দুর্যোগের সময় পাশে দাঁড়ানো শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিকতারও।বন্যার কারণে বহু পরিবার কর্মহীন হয়ে পড়েছে, অনেকের ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।তাই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিজেদের সামর্থ্যের মধ্যে ত্রাণ ও সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের (ওডিএমএস) প্রধান নির্বাহী এম আর চৌধুরী মিল্টন,সমাজ সেবক জামশেদ মোহাম্মদ,ম্যানেজার তুহিন মোল্লা,রিসার্চ অফিসার লিয়ন হাসান,রিসার্চ এসিস্ট্যান্ট ওমর হাসনাত সিদ্দিক তন্ময়,নাফিয মাহমুদসহ প্রমুখ।

সম্পর্কিত খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...
সর্বশেষ সর্বাধিক পঠিত