রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানের কাছে দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কাছে পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে শুরু এবং যৌক্তিক বিরতি দিয়ে পরীক্ষার রুটিন তৈরি করার জন্য স্মারকলিপি দিয়েছেন বন্যা পরিস্থিতিতে ২০২৬ সালের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। রোববার ( ১৯ জুলাই ) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বেশকিছু পরীক্ষার্থী শিক্ষাবোর্ডে এ স্মারকলিপি দেন। এসময় তারা পরীক্ষা দ্রুততম সময়ের শুরু এবং যৌক্তিক বিরতি দিয়ে পরীক্ষার রুটিন তৈরি করার জন্য চেয়ারম্যানের কাছে দাবি জানান। শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সোমবার পৌঁছাবেন বলে নিশ্চয়তা দিয়েছেন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সরকারি সিটি কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিরা এসেছিলেন বেশকিছু দাবি নিয়ে। পরে তাদের দাবি চেয়ারম্যান গ্রহণ করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। এসময় চট্টগ্রাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী এস এম নাজিফ নূর, মোহাম্মদ জাঈদুল কবির, মারুফ হোসেন তাসিন, মো. মাহতাবুর রহমান, শাদমান করিম, মো. হাসিবুল মজিত অয়ন, সরকারি সিটি কলেজের মো. জায়েদ চৌধুরী, মো. রইস জামাল ওয়াফি, তৌসিফ মাহমুদ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শাহরিয়ার হাশিম উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...
সর্বশেষ সর্বাধিক পঠিত