মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বিচার বিভাগের হাত ধরেই : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক
ছবি : সংগৃহীত

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার আগে বিচারকদের জবাবদিহির আওতায় আনা সমীচীন হবেনা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হওয়ার পরই তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক হবে। আজ রোববার ১৯ জুলাই জাতীয় প্রেসক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী ইশরাক হোসেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন ও আইনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংসদ আইন প্রণয়ন করবে, আর প্রশাসন তা বাস্তবায়নে সহযোগিতা করবে। তবে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বিচার বিভাগের হাত ধরেই। তিনি বলেন, এ মুহূর্তে বিচার বিভাগকে নিয়ে আমরা কঠোর সমালোচনা করতে চাই না। কারণ বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হলে তখনই তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক হবে।

জনাব সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, অতীতে নিম্ন ও উচ্চ আদালতের কিছু বিচারক রাজনৈতিক বিবেচনায় দায়িত্ব পালন করেছেন। তাদের কেউ কেউ ‘রাতের ভোটের’ নির্বাচনকে বৈধতা দিতে ভূমিকা রেখেছেন। আবার জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর নির্যাতনের ঘটনায়ও কেউ কেউ ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়। রাষ্ট্র কাঠামোর কাঠামোগত পরিবর্তনের জন্য সাংবিধানিক সংশোধন অপরিহার্য। এ কারণেই সরকার রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের অঙ্গীকার করেছে।তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা প্রায় ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশই বর্তমান সরকার আইনে পরিণত করেছে। যেগুলোতে আরও সংশোধনের প্রয়োজন রয়েছে, সেগুলো অংশীজনদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে সংশোধন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তারা ওয়াকআউট করেছে। অথচ জাতীয় স্বার্থে ঐকমত্যের ভিত্তিতে একটি টেকসই সাংবিধানিক সংস্কার প্রয়োজন। গণভোট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী নির্দিষ্ট কিছু মৌলিক বিষয়ে সংশোধন আনা হলে গণভোটের বিধান রয়েছে। তবে সম্প্রতি অনুষ্ঠিত গণভোট সাংবিধানিক গণভোট ছিল না। এটি প্রশাসনিক আদেশের ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছিল, যার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন আইন আন্তর্জাতিক মান বজায় রেখেই দেশের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিদেশি মডেল অন্ধভাবে অনুসরণ করতে চাই না। বাংলাদেশের বাস্তবতা, সামাজিক সম্প্রীতি ও জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখেই আইন প্রণয়ন করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। সেই আত্মত্যাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। তিনি বলেন, জুলাইয়ের চেতনা বিক্রি করে দীর্ঘদিন রাজনীতি করা যাবে না। যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, তাদের উচিত জনগণের সামনে সেই রূপরেখা স্পষ্টভাবে তুলে ধরা।

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতভেদ থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। কিন্তু জাতীয় প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদমূলক বক্তব্য কেবল স্বৈরাচারের ফিরে আসার পথই প্রশস্ত করবে। তিনি বলেন, আমরা আর চাই গণতন্ত্রের জন্য এ দেশের মানুষকে যেনো আর রক্ত দিতে না হয়। তাই সংসদীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৩২ ক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ৩২ ক্লাব চট্টগ্রাম এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬।১৭ই জুলাই ২০২৬ ইং রোজ শুক্রবার চট্টগ্রাম ক্লাবের ফ্যামিলি...

শাপলা কান্ডে হেফাজতে ইসলামের সমাবেশে ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম : ছবি সংগৃহীত    ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে ৬১ জনের মৃত্যুর...

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের তিন দফা দাবিতে সড়ক অবরোধ

চট্টগ্রাম : বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদের ক্যালকুলেটর ও জরুরি কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিকূল পরিস্থিতির কথা...

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য সতর্কতামূলক বিজ্ঞপ্তি

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এই...

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস উল্টে ১ জন নিহত, আহত ৬

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহন নামের একটি বাস উল্টে একজন নিহত ৬ জন আহত হয়েছেন। রোববার ( ১৯ জুলাই ) সকাল সাড়ে ৮টার...

আনোয়ারায় আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘আনোয়ারা ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ জুলাই মঙ্গলবার সারাদিন উপজেলার বন্যা কবলিত...
সর্বশেষ সর্বাধিক পঠিত