মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

দুর্যোগ পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ আল নোমান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ নেই, বরং পুনর্বাসন কার্যক্রমও ইতোমধ্যে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

রোববার (১৯ জুলাই) নগরীর দক্ষিণ কাট্টলীর কাজীর দিঘীর পাড় এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, “সাম্প্রতিক দুর্যোগে কারও ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, আবার অনেকের বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অসংখ্য পরিবার মানবেতর জীবনযাপন করছে। তবে সরকারের আন্তরিক প্রচেষ্টা, প্রশাসনের সমন্বিত উদ্যোগ এবং জনপ্রতিনিধিদের নিবিড় তৎপরতায় খুব শিগগিরই এই পরিস্থিতির উন্নতি হবে। ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন পুনর্বাসন কর্মসূচির বাইরে না থাকে, সে লক্ষ্যে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে মাঠপর্যায়ে কাজ চলছে।”

তিনি আরও বলেন, “জনগণের দুর্ভোগ সাময়িকভাবে লাঘব করাই শুধু নয়, ভবিষ্যতে যাতে একই ধরনের দুর্যোগে মানুষের ভোগান্তি কমে আসে, সে লক্ষ্যে স্থায়ী সমাধানেও সরকার কাজ করছে।”

এর আগে উত্তর আগ্রাবাদের খান সাহেব স্কুল প্রাঙ্গণে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেন সাঈদ আল নোমান। পরে নসিমন ভবনে অবস্থিত দলীয় কার্যালয়ে আরও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেন তিনি। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিনে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে এবং সংসদ সদস্য সাঈদ আল নোমানের সহযোগিতায় চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি আলহাজ এ. এম. নাজিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান বলেন, “দেশের উন্নয়নের চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, সামাজিক ও মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার।এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, সদস্য রবিউল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আব্দুল মান্নান, আব্দুল খালেক, অপু সিং, যুব শ্রমিক দলের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, হাজেরা বেগম তানিয়া, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ রফিক উদ্দিন জসিম, মোহাম্মদ ফরিদ উদ্দিন, আবুল বাশারসহ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড   এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের...

ফার্মের মুরগিদের জন্যই আপনি আজকে শিক্ষামন্ত্রী : হাসনাত আবদুল্লাহ এমপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা এমন একজন শিক্ষামন্ত্রী পেয়েছি যিনি স্ট্যান্ডবাজিতে...

‘জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি’ উপলক্ষে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে সরকারের ৫ মাসের কার্যক্রম তুলে ধরছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। ছবি : সংগৃহীত   দায়িত্ব গ্রহণের ১৫০ দিন বা পাঁচ মাস পূর্তি উপলক্ষে...

দেশের সব প্রতিষ্ঠান ও দেশের অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, ‘এখনকার যুদ্ধটা অনেক বড়। এখানে টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ’ তিনি বলেন,...

অনভিপ্রেত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ এবং পরীক্ষা আবার নেওয়ার ঘোষণা

নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, উচ্চমাধ্যমিকের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা...

পুলিশের নাম ব্যবহার করে টোকেন বিক্রি করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেবে সিএমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে যানজট নিরসন ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে পাঁচটি নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।শুক্রবার ( ১৭ জুলাই )...
সর্বশেষ সর্বাধিক পঠিত