রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিগত সরকারের আমলে করা পাসপোর্টের অনেকগুলো জলছাপ বাতিল

পাসপোর্টের নতুন নকশা অনুমোদন : জুলাই শহীদদের ছবির জলছাপ অন্তর্ভুক্ত

'THIS PASSPORT IS VALID FOR ALL COUNTRIES OF THE WORLD EXCEPT ISRAEL' পুনরায় অন্তর্ভুক্ত।

নিজস্ব প্রতিবেদক

পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করার নির্দেশ দিয়ে নতুন আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এখনো স্বীকৃতি না দেওয়ায়  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পাসপোর্ট বইয়ের ক্ষেত্রে এই পরিবর্তন আনা হয়েছে। এর আগে ২০২১ সালের মে মাসে এ শব্দবন্ধটি পাসপোর্ট থেকে বাদ দেওয়া হয়েছিল। পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে ই-পাসপোর্টের জলছাপেও, যেখানে যুক্ত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের ৩ শহীদের (আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরাম) ছবি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।রোববার ১৯ জুলাই উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান সরকারি আদেশে বলা হয়েছে, ই-পাসপোর্ট বুকলেটে বিদ্যমান ছবি পুনর্বিন্যাস করে এর ডিজাইন পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে জলছাপগুলো সুবিন্যস্ত করা হলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী ৪৮ ও ৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্টের জলছাপে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। বিদ্যমান নকশা পুনর্বিন্যাস করে নতুন ডিজাইন চূড়ান্ত করা হয়েছে, যা ধাপে ধাপে নতুন ইস্যু হওয়া পাসপোর্টে সংযুক্ত করা হবে। সরকারি আদেশ অনুযায়ী, পাসপোর্টের শুরুতে ডাটা পেজের বিপরীত অংশ রাখা হয়েছে। একই সঙ্গে পাসপোর্টে আবারও যুক্ত করা হয়েছে ‘THIS PASSPORT IS VALID FOR ALL COUNTRIES OF THE WORLD EXCEPT ISRAEL’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ। নতুন জলছাপে জাতীয় পাখি দোয়েল, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধের শিখা অনির্বাণ এবং জাতীয় সংসদ ভবনের ছবি স্থান পেয়েছে।

নতুন নকশার অংশ হিসেবে ই-পাসপোর্ট থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মেহেরপুরের মুজিবনগর সরকারের স্মৃতিসৌধের ছবি বাদ দেওয়া হয়েছে।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর স্মারক হিসেবে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ ওয়াসিম আকরামের ছবি সংবলিত বিশেষ জলছাপ যুক্ত করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রতীকী ছবি হিসেবে দুই হাত প্রসারিত অবস্থায় দাঁড়িয়ে থাকা আবু সাঈদের ছবি, উত্তরার আজমপুরে পানির বোতল হাতে থাকা মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি এবং জাতীয় পতাকার জার্সি পরিহিত ওয়াসিম আকরামের ছবি। এই তিনটি ছবি ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ শিরোনামে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত এই নকশা ৪৮ ও ৬৪ পৃষ্ঠার সব নতুন ই-পাসপোর্টে ব্যবহার করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...
সর্বশেষ সর্বাধিক পঠিত