রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চসিক মেয়রের আহবানে প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স’র অনির্দিষ্টকালের কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এসেছে। আপনাদের দাবি বিবেচনার জন্য সরকারকে সময় দিতে হবে। অর্থমন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। আপনাদের দাবিগুলো সরকার বিবেচনা করবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী মহোদয় আপনাদের দাবিগুলোর বিষয়ে অবগত আছেন। বন্দরের সাথে দেশের অর্থনীতি ও গণমানুষের ভাগ্য জড়িত। আপনারা গাড়ি বন্ধ রাখার কর্মসূচি থেকে সরে আসুন।

সোমবার বিকেলে টাইগারপাসের চসিক কার্যালয়ে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

এসময় মেয়রের আহ্ববানের প্রেক্ষিতে অ্যাসোসিয়েশেনের সভাপতি মো. আবু ছালেহ জুয়েল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর আবুল হাশেম, নগর বিএনপির সাবেক স্থানীয় সরকার সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, বিএনপি নেতা মোহাম্মদ হারুনসহ প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের নেতারা।

এর আগে সড়ক মহাসড়কে পণ্য পরিবহন খাতের প্রাইম মুভার ট্রেইলার, ফ্লাটবেড, লো বেড, সেমি লো বেড, ক্রেন ও হেভি ইকুইপমেন্টের ওপর অগ্রীম আয়কর ৫০ হাজার টাকা বাড়ানোর প্রতিবাদ এবং ১১ দফা দাবিতে মঙ্গলবার ২১ জুলাই ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার লক আউট কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। ১১ দফার মধ্যে রয়েছিলো, সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাতিলযোগ্য সাংঘর্ষিক ধারা, উপধারা সংশোধন, প্রাইম মুভার ও ফ্লাটবেড গাড়ির জন্য ওজন ও মাইলের ভিত্তিতে ভাড়া নির্ধারণে সরকারি নীতিমালা প্রণয়ন, আগের রেজিস্ট্রেশন করা প্রাইম মুভার ট্রেইলার বিআরটিএ কর্তৃক একই রেজিস্ট্রেশনের আওতায় আনা ও কনটেইনারবাহী ২০ ফুট গাড়ির নামে ফ্লাটবেড উল্লেখ করা, পুলিশি হয়রানি বন্ধ, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ বিভিন্ন করের ওপর ভ্যাট ও ফি প্রত্যাহার করে একক ডকুমেন্টের আওতায় আনা, ভাড়ায় চালিত গাড়ির অগ্রীম আয়কর ১০ হাজার টাকায় নামিয়ে আনা, বিআরটিএ কর্তৃক চালকদের একবারেই পেশাদারি ভারী লাইসেন্স দেওয়া, স্কেল লোড একই নীতিমালার অন্তর্ভুক্ত করা ও ব্রিজে লোড কনট্রোল নামে চাঁদাবাজি বন্ধ, বন্দর এলাকায় প্রাইম মুভার ট্রেইলার টার্মিনাল দেওয়া ইত্যাদি।

সম্পর্কিত খবর

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...
সর্বশেষ সর্বাধিক পঠিত