বুধবার, জুলাই ২২, ২০২৬

ভারতের ককরোচ আন্দোলন কোন পথে?

শিশির পারিয়াল

ভারতের ককরোচ পার্টির আন্দোলনে সংহতি প্রকাশ করতে গিয়ে ভারতীয় কংগ্রেসের অপরিপক্ক নেতা রাহুল গান্ধী মূলত আন্দোলনটিরই বারোটা বাজিয়ে ছাড়লেন। তিনি শুধুমাত্র নিজের ব্যক্তিগত লাভের জন্য পুরো আন্দোলনের স্পটলাইট সম্পূর্ণভাবে অপরিণামদর্শীতার পরিচয় দিয়ে নিজের দিকে টেনে নিলেন।

ককরোচ পার্টির সদস্যরা গত ১ মাস ধরে দিল্লির যন্তর মন্তর ময়দানে মেডিক্যাল প্রবেশিকা বা ‘নীট’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করে শান্তি পূর্ণ আন্দোলন করে আসছিলেন। এর মধ্যে সমাজ অধিকার রক্ষা কর্মী সোনম ওয়াংচুক ভারতের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি তুলে ককরোচদের আন্দোলনে সংহতি প্রকাশ করে অনশনে বসলে আন্দোলন একটি গুরুত্বপূর্ণ মাত্রা পায়। এরইমধ্যে দিল্লি পুলিশ সোনমকে জোরপূর্বক তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দিলে ককরোচ পার্টি সংসদ ভবন অভিমুখে যাত্রার ঘোষণা করে। যার ফলশ্রুতিতে তাদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। কিন্তু এরই মধ্যে ককরোচদের একটা প্রতিনিধি দল সিনিয়র বিজেপি নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নড্ডার সাথে দেখা করে নিজেদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি পেশ করে এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করে। এবং বিজেপির গুরুত্বপূর্ণ নেতা জে পি নড্ডা ককরোচদের দাবিগুলোকে সরকার গুরুত্বসহকারে বিবেচনা করবে বলে মত প্রকাশ করেন, যে দাবিগুলোর মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগও অন্তর্ভুক্ত। অর্থাৎ আন্দোলনটি একটি প্রাথমিক সফলতার দিকে এগিয়ে যাচ্ছিলো।

মজার বিষয় হচ্ছে রাহুল গান্ধী গত একমাসে যন্তর মন্তর ময়দানে গিয়ে ককরোচদের সাথে সরাসরি সংহতি প্রকাশ না করলেও আজকে বিকালে হঠাৎই তাঁর বোন প্রিয়াঙ্কা সহ আরো অনেক সিনিয়র কংগ্রেস ও বিরোধী দলীয় নেতাদের নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে উচ্চ নিরাপত্তা এলাকায় (যেখানে কেউ অবস্থান করতে পারে না) বসে পড়েন। এবং এরপর তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এবং এরপর যথারীতি তাঁদেরকে ওখান থেকে পুলিশ তুলে নিয়ে যায়।

এখন মূলত রাহুল গান্ধীর যদি ককরোচদের সহযোগিতা করাই উদ্দেশ্য ছিলো তাহলে তিনি প্রথমে যন্তর মন্তরে না গিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কেনো গেলেন? কারণ উনি খুব ভালো করেই জানেন স্পর্শ কাতর ওই এলাকায় পুলিশ বেশিক্ষণ থাকতে দিবে না, গ্রেফতার করবে। গ্রেফতার হওয়ার উদ্দেশ্যেই তিনি দলবল নিয়ে সেখানে গিয়েছিলেন যাতে করে জনগণের দৃষ্টি আকর্ষণ করে উনার জনপ্রিয়তা বৃদ্ধি করা যায়। এতোটুকু পর্যন্ত রাজনৈতিক ফায়দা হাসিলের কৌশল হিসেবে ঠিকই ছিলো। কিন্তু তিনি গোলমালটা বাধালেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে, যেটা কিনা ককরোচদের সরকারকে দেওয়া দাবির তালিকায় নেই। একটা অরাজনৈতিক ভালো উদ্দেশ্যের আন্দোলনকে উনি উনার ব্যক্তিগত লাভের জন্য রাজনৈতিক রং দিয়ে দিলেন। এখন নিশ্চিতভাবেই আগামীকাল থেকে বিজেপি পুরো ভারত জুড়ে এই ককরোচদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য সাংগঠনিকভাবে পূর্ণ শক্তি প্রয়োগ করবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে অংশটা এখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই নিজেদের আইডল মনে করেন তারা এই আন্দোলন থেকে সরে যাবেন। উপরন্তু শুরু থেকেই যে দাবিটা বিজেপি করে আসছিলো অর্থাৎ ককরোচদের মূল উদ্দেশ্য হচ্ছে বৈদেশিক শক্তির হয়ে সরকারের পতন ঘটানো সেটাই মান্যতা পাবে।

এই আন্দোলনটা এখন থেকে হয়ে পড়বে সম্পূর্ণভাবে বিজেপি বনাম বিজেপি বিরোধী শক্তির লড়াইয়ের ময়দান এবং এর এর ফল কি হতে পারে তা সহজেই অনুমেয়। তরুণ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা নিয়ে আকাঙ্ক্ষা ধামাচাপা পড়ে যাবে রাজনৈতিক বিরোধের মধ্যে পড়ে। রাহুল গান্ধীর উচিত ছিলো যন্তর মন্তরে গিয়ে শুধুমাত্র ককরোচদের দাবির সাথে সহমত প্রকাশ করে আসা। তাহলে আন্দোলন আরো বেগবান হতো এবং একটা সুনির্দিষ্ট পরিণতির দিকে এগুতো। কিন্তু রাহুল গান্ধীর অপরিপক্ক রাজনৈতিক চিন্তা সম্ভবত আরও একবার শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে একটি বড় মাপের ধাক্কা খাওয়ার থেকে বাঁচিয়ে দিলো।

শিশির পারিয়াল

প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক

চট্টগ্রাম মেইল

সম্পর্কিত খবর

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস উল্টে ১ জন নিহত, আহত ৬

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহন নামের একটি বাস উল্টে একজন নিহত ৬ জন আহত হয়েছেন। রোববার ( ১৯ জুলাই ) সকাল সাড়ে ৮টার...

চট্টগ্রামে বাঁশখালীতে ‘শুকতারা’ মাদকাসক্তি পূর্নবাসন কেন্দ্রের ত্রান বিতরন

চট্টগ্রাম : আর্ত মানবতার প্রত্যয় নিয়ে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালি উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে 'শুকতারা' মাদকাসক্তি পূর্নবাসন কেন্দ্র। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির উদ্যোগে...

চট্টগ্রামে ডিডিএন অফিসে হামলা ও লুটপাটের ঘটনায় মূল হোতা মাইকেলসহ ৮ জন গ্রেপ্তার

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন বাকলিয়া এক্সেস রোডে ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূল হোতা হিসেবে অভিযুক্ত মাইকেলসহ...

বিশ্বকাপ ফুটবল ২০২৬ : নতুন ইতিহাস, নতুন রেকর্ড, অবিস্মরণীয় মুহূর্ত

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ পর্দা নামিয়েছে এক ঐতিহাসিক আসরের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপটি ছিল নানা দিক থেকে ব্যতিক্রমী।...

যাদের প্রয়োজন তাদের হাতেই ফ্যামিলি কার্ড পৌঁছানোর জন্য তথ্য যাচাই বাছাইয়ের নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর

প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছানোর জন্য তথ্য যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ সোমবার ২০ জুলাই রাজধানী ঢাকার সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেসির অসাধারণ নৈপুণ্যে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ড ১ : ২ আর্জেন্টিনা সেই পরিচিত দৃশ্যপট। আর্জেন্টিনা পিছিয়ে এবং নিশ্চিত হারের মুখে। কিন্তু খেলার শেষ ভাগে অন্তিম সময়ের নিকটে মেসি বাহিনী প্রবল শক্তিশালী...
সর্বশেষ সর্বাধিক পঠিত