বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

এসএসসি ’৯১ চট্টগ্রাম ক্লাবের ৩য় বর্ষপূর্তি ও মিলনমেলা ২০২৬-এর নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : পাহাড়, নদী আর সাগরের মিতালীতে গড়া প্রকৃতির অনন্য লীলাভূমি চট্টগ্রামে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এসএসসি ‘৯১ চট্টগ্রাম ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি ও মিলনমেলা-২০২৬ উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন।

বুধবার (২২ জুলাই ২০২৬) সন্ধ্যায় নগরীর স্টেডিয়াম মার্কেটে অবস্থিত ক্লাবটির নিজস্ব কার্যালয়ে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী ১৮ ডিসেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত পাঁচলাইশ থানা সংলগ্ন ‘দ্য কিং অব চিটাগাং’-এ এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ক্যাপ্টেন মো. আলাউদ্দিন আলোর সভাপতিত্বে এবং নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রথম দিনেই অভূতপূর্ব সাড়া মিলছে। প্রথম দিনে অফিসিয়ালি ২১২ জন এবং আনঅফিসিয়ালি ৯ জনসহ মোট ২২১ জন বন্ধু নিবন্ধন সম্পন্ন করেছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমরা আছি বন্ধুর প্রয়োজনে, মানবতার কল্যাণে, আনন্দ আয়োজনে”—এই স্লোগানকে ধারণ করে এসএসসি ‘৯১ চট্টগ্রাম ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক, মানবিক ও কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ১৯৯১ সালের কঠিন শিক্ষাব্যবস্থা ও সে সময়ের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেড়ে ওঠা এই ব্যাচের বন্ধুরা আজ সুদৃঢ় বন্ধুত্বের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। ১ম মিলনমেলা চট্টগ্রাম বোর্ড ক্লাব লিমিটেড এবং ২য় মিলনমেলা চট্টগ্রাম ক্লাব লিমিটেডে সফলভাবে সম্পন্ন করার পর, এবার ৩য় মিলনমেলাও বর্ণিল ও স্মরণীয় করে তুলতে ১৯৯১ সালের এসএসসি ব্যাচের সকল বন্ধুকে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের প্রধান উপদেষ্টা দিদারুল আলম মিয়াজি, উপদেষ্টা আবদুর রহিম, সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আবছার, তৃতীয় বর্ষপূর্তি ও মিলনমেলা-২০২৬ উদযাপন পরিষদের আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম, সদস্য সচিব শাহিনুল ইসলাম স্বপন শাখাওয়াত সাজিদ খানসহ ক্লাবের উপদেষ্টা, কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং বিপুল সংখ্যক সদস্য।

অনুষ্ঠানে- মোহাম্মদ ইদ্রিস মিয়া, মেজবাউল হক, গোফরান উদ্দীন খান, ওহিদ সাদেক পারভেজ, শহিদুল ইসলাম সাজ্জাদ, জিয়াউল হক মামুন, সেলিম চৌধুরী, ওসমান গনি, মামুন কাকা, মঈনুল ইসলাম হায়দার, নুরুদ্দীন কাদের, সৈয়দ মো: খালেদ, আনোয়ার, সিদ্ধার্থ, নোমান, নাসির, যদু, উত্তম কুমার, জসিম, লিজা, চৌধুরী শিমু, মুমু, মোমেনা, সাকি, নয়ন, বাহাদুর, পলাশ, লোকমান হাকিম, জাহাঙ্গীর, হোসেন, জয়নাল, ইকবাল, আহসান, শহিদসহ ক্লাবের বহু নিবেদিতপ্রাণ বন্ধু উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিশিষ্ট সংগীতশিল্পী পারভেজ ও ওসমান চমৎকার গান পরিবেশন করে উপস্থিত সবাইকে মাতিয়ে তোলেন এবং পুরো অনুষ্ঠানকে এক আনন্দঘন পরিবেশে রূপ দেন।

সবশেষে মিলনমেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি ’৯১ ব্যাচের সকল বন্ধুকে নিবন্ধনের মাধ্যমে এই মহোৎসবকে প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলার উদাত্ত আহ্বান জানান আয়োজকরা।

সম্পর্কিত খবর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহৃত শিশুকন্যা উদ্ধার, সিএনজিসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি চৌকষ টিম ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহৃত ৭ বছরের শিশুকন্যা ওয়াসিফা জান্নাত...

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফাইল ফটো : মীর্জ ফখরুল ইসলাম আলমগীর   জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয়  সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী এবং...

প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন করা হবে : মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে...

সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করা : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম : যে কোনো দুর্যোগের কঠিন সময়ে সরকারের পাশাপাশি বেসরকারি খাত এবং দেশের ব্যবসায়ী সমাজের ভূমিকা প্রশংসনীয়। তামাকুমন্ডি লেইন বণিক সমিতি যেভাবে দুর্গত মানুষের...

বিশ্বকাপ ফুটবল ২০২৬ : নতুন ইতিহাস, নতুন রেকর্ড, অবিস্মরণীয় মুহূর্ত

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ পর্দা নামিয়েছে এক ঐতিহাসিক আসরের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপটি ছিল নানা দিক থেকে ব্যতিক্রমী।...

একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে ১ গোলে হারিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ছবি : সংগৃহীত স্পেন ১ : ০ আর্জেন্টিনা  বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল স্পেন বনাম আর্জেন্টিনা হয়েছে বললে ভুল হবে, আসলে বলতে হবে ফাইনাল খেলাটি হয়েছে...
সর্বশেষ সর্বাধিক পঠিত