রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার কলেজ শিক্ষার্থীকে, গ্রেফতার এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামে এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম বন্দর থানার সংগঠক আফতাব মজুমদার ওরফে জয়কে (২৮) গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। ২২ জুলাই সন্ধ্যায় নগরীতে অভিযান চালিয়ে আফতাবকে আটক করে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আফতাব নগরীর খুলশী থানার ওয়ারলেস মুরগীর ফার্ম এলাকার বাসিন্দা মোঃ আবছারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী নগরীর আগ্রাবাদ এলাকার একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আফতাবের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে গত ১৪ জুলাই রাতে বিয়ের কথা বলে ওই তরুণীকে ডেকে নেন আফতাব। পরে তাঁকে বহদ্দারহাট মোড়ের একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

পরবর্তীতে ওই তরুণী বিয়ের জন্য আফতাবকে চাপ দিলে আফতাব তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে খোঁজ নিয়ে ভুক্তভোগী তরুণী জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী স্বজনদের সঙ্গে আলোচনা করে চান্দগাঁও থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, প্রলোভন দেখিয়ে ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাস অর্জন করেই তাঁকে হোটেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে বিয়ের কথা বলতেই অভিযুক্ত সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

অভিযোগের ভিত্তিতে চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী এটি মামলা রুজু করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত চলছে এবং গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...
সর্বশেষ সর্বাধিক পঠিত