রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চকরিয়ার ও সাতকানিয়ায় বন্যা-পরবর্তী মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম, ২৩ জুলাই ২০২৬ : সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকার থেকে চকরিয়া ও সাতকানিয়ার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের উদ্যোগে চকরিয়া উপজেলার পহরচাঁদা, সরদারপাড়া ও দক্ষিণপাড়া এবং সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকায় বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম-এর দিকনির্দেশনায়, পরিচালনা কমিটির অনুমোদনক্রমে এবং মার্কেটিং বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, আলু, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও জরুরি ব্যবহার্য সামগ্রী। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দিয়ে আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘবে সহায়ক হবে।

এ বিষয়ে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন, “মানুষের সেবাই পার্কভিউ হসপিটাল লিমিটেডের মূল দর্শন। দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানবিক দায়িত্ব পালনে পার্কভিউ হসপিটাল মানুষের পাশে থাকবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “পার্কভিউ হসপিটাল লিমিটেড বিশ্বাস করে, মানুষের দুঃসময়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার প্রতি আমাদের অঙ্গীকার। সেই অঙ্গীকার থেকেই স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ নিয়মিত বাস্তবায়ন করে আসছে প্রতিষ্ঠানটি।”

উল্লেখ্য, উন্নত ও আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি পার্কভিউ হসপিটাল লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুর্যোগকালীন সহায়তা, জনসচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সমাজের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত খবর

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...
সর্বশেষ সর্বাধিক পঠিত