রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ফেইস লজিস্টিকসের মালিকানাধীন ছয়টি কাভার্ডভ্যান আত্মসাৎ : গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : ট্রান্সপোর্ট প্রতিষ্ঠান ফেইস লজিস্টিকসের মালিকানাধীন ছয়টি কাভার্ডভ্যান ভাড়া নেওয়ার পর আত্মসাৎ এর অভিযোগে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নগরের লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আত্মসাৎ করা একটি কাভার্ডভ্যানও উদ্ধার করে জব্দ করা হয়েছে।

থানা পুলিশ জানায়, আত্মসাৎ হওয়া ছয়টি কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। ব্যবসায়ী সাইফুল ইসলাম নিটল মোটরস থেকে কিস্তিতে গাড়িগুলো কিনেছিলেন। গাড়িগুলোর সব কিস্তি পরিশোধ করা হয়েছে এবং নিটল মোটরসের আর কোনো পাওনা নেই। আত্মসাৎ হওয়া কাভার্ডভ্যানগুলোর নিবন্ধন নম্বর হলো- CM-TA-11-5650, CM-TA-11-4733, CM-TA-11-5649, CM-TA-11-5647, CM-TA-11-5648 Ges CM-TA-11-4324|

পুলিশ আরো জানায়, ট্রান্সপোর্ট প্রতিষ্ঠান ফেইস লজিস্টিকসের মালিকানাধীন ছয়টি কাভার্ডভ্যান আত্মসাৎ এর ঘটনায় গত ১২ মে একটি মামলা হয়। মামলার তদন্তে জামাল উদ্দিন আহমেদ চৌধুরীর সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে।

বাকি পাঁচটি কাভার্ডভ্যান উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে থানাপুলিশ জানায়, শুক্রবার সকালে অভিযান চালিয়ে আত্মসাৎ করা একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। বিভিন্ন সুত্রে জানা গেছে, জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নিষিদ্ধ যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।

সম্পর্কিত খবর

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত