বুধবার, জুলাই ২৯, ২০২৬

বিএনপি দেশকে ভালো অবস্থানে নিয়ে আসে, আর আওয়ামী লীগ পরিকল্পনাগুলো ধ্বংস করে দেয় : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সবসময় দেশকে ধ্বংস করে দিয়ে যায়, আর বিএনপি সেখান থেকে আবার গড়ে তোলার চেষ্টা করে। তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ কাগজে-কলমে উন্নয়ন করেছে, বাস্তবে তার কিছুই নেই। বাস্তবে তারা শুধু টাকাই লোপাট করেছে। বিএনপি দেশকে ভালো অবস্থানে নিয়ে আসে, আর আওয়ামী লীগ পরিকল্পনাগুলো ধ্বংস করে দেয়। আজ শনিবার ২৫ জুলাই বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুই দিনব্যাপী এ সম্মেলনে ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পর্যালোচনা এবং ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা হচ্ছে।
মন্ত্রী মহোদয় বলেন, বর্তমানে অনেক যুবক উদ্যোক্তা হওয়া কিংবা চাকরির পরিবর্তে ঠিকাদারিতে আগ্রহী হয়ে উঠছে। এই প্রবণতা পরিবর্তন করে তরুণদের উৎপাদনমুখী ও কর্মসংস্থানভিত্তিক কাজে সম্পৃক্ত করতে হবে। গবেষণার জন্য আরও বেশি অর্থ বরাদ্দ দেওয়ার বিষয়েও সরকার চিন্তা করবে।তিনি আরও বলেন, কৃষিতে মানুষের আগ্রহ কমে যাচ্ছে, কারণ উৎপাদিত ফসল সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। পল্লী উন্নয়ন শুধু রাস্তা-ঘাট বা অবকাঠামো নির্মাণ নয়, কৃষকের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংঘাতের রাজনীতি পরিহার করে শিক্ষা, মর্যাদা ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, মানসম্মত শিক্ষা, সহজলভ্য স্বাস্থ্যসেবা, কৃষকের ন্যায্যমূল্য, শ্রমিকের সঠিক মজুরি এবং দুর্নীতির বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি, দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরডিএ পানিসাশ্রয়ী ও সৌরচালিত সেচব্যবস্থা, আইওটি-ভিত্তিক সেচ প্রযুক্তি, চরাঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি এবং নারী বীজ উদ্যোক্তা মডেলসহ বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি সম্প্রসারণে কাজ করছে।

সম্মেলনে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আরডিএকে আন্তর্জাতিক মানের ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। আরডিএর পরিচালক (প্রশিক্ষণ) মো. দেলোয়ার হোসেনের আহ্বানে আয়োজিত সম্মেলনে উন্মুক্ত আলোচনা, উদ্ভাবিত পণ্যের প্রদর্শনী এবং গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনা অনুষ্ঠিত হয়। এতে দেশি-বিদেশি গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বগুড়ার বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং আরডিএর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

সম্পর্কিত খবর

আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রতিবেশী রাষ্ট্র ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

পোশাগত যোগ্যতাই সেনা সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, বরং পেশাগত যোগ্যতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ও সততাকে সেনা সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত। আজ...

ফেইস লজিস্টিকসের মালিকানাধীন ছয়টি কাভার্ডভ্যান আত্মসাৎ : গ্রেফতার ১

চট্টগ্রাম : ট্রান্সপোর্ট প্রতিষ্ঠান ফেইস লজিস্টিকসের মালিকানাধীন ছয়টি কাভার্ডভ্যান ভাড়া নেওয়ার পর আত্মসাৎ এর অভিযোগে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে...

চট্টগ্রামে কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন সমাবেশ ও স্মারকলিপি প্রদান

চট্টগ্রাম  : সরকারী প্রতিষ্ঠানে দীর্ঘদিনের দক্ষ দৈনিক মজুরী ভিত্তিক ও মাস্টাররোলের কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় স্থানান্তরের প্রতিবাদে ও দৈনিক ভিত্তিক সাময়িক...

বিনিয়োগের জন্য প্রয়োজনীয় যেকোনো নীতিগত পরিবর্তন সরকার করতে প্রস্তুত : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রামের আনোয়ারায় একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার লক্ষ্য চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু...

চট্টগ্রামে এক টিউবে চলবে কর্ণফুলী টানেল, যানচলাচলে থাকছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা

চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী টানেল নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আগামী চার রাত বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা চালু থাকবে বলে জানানো হয়েছে। গতকাল বাংলাদেশ সেতু...
সর্বশেষ সর্বাধিক পঠিত