রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে আত্মঘাতী জঙ্গি হামলায় অন্তত ১৫ জন নিহত

অনলাইন ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি যৌথ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে আত্মঘাতী জঙ্গি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন নিরাপত্তাকর্মী এবং একজন বন দফতরের সরকারি কর্মী রয়েছেন। শুক্রবার ট্যাঙ্ক জেলায় এই হামলার ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (ISPR) জানিয়েছে, এই হামলার জন্য তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-কে দায়ী করা হচ্ছে।

ISPR-এর দাবি, জঙ্গিরা প্রথমে চেকপোস্টের নিরাপত্তা বলয় ভেঙে ঢোকার চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং সেই চেষ্টা ব্যর্থ করে দেয়। এরপর উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সেনাবাহিনীর দাবি, এই সংঘর্ষে ১৫ জন জঙ্গি নিহত হয়েছে। বিস্ফোরণে ভেঙে পড়ে চেকপোস্টের অংশ।প্রাথমিক হামলা ব্যর্থ হওয়ার পর জঙ্গিরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চেকপোস্টের সীমানা প্রাচীরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং চেকপোস্টের পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, বিস্ফোরণের জেরে ১২ জন সেনা সদস্য, ২ জন পুলিশকর্মী এবং বন দফতরের ১ জন সরকারি কর্মী নিহত হন।

হামলার পর গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। কোনো জঙ্গি এখনও এলাকায় লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ (Azm-i-Istehkam) নামে চলা সন্ত্রাসবিরোধী অভিযানের আওতায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তাকর্মীদের এই আত্মত্যাগ দেশের নিরাপত্তা রক্ষায় বাহিনীর অটল প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়ায় জঙ্গি হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত সপ্তাহেই পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছিল, বান্নু জেলা এবং সংলগ্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ২৪ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। পুলিশ ও সাধারণ নাগরিকদের ওপর ধারাবাহিক হামলার পর এই অভিযান চালানো হয়। এর আগে মে মাসেও বান্নুর ফতেহ খেল পুলিশ পোস্টে আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশকর্মী নিহত হয়েছিলেন। সেবারও জঙ্গিরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তা চৌকিতে ধাক্কা মেরে বিস্ফোরণ ঘটিয়েছিল।

সূত্র  – কলকাতা নিউজ২৪.কম

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত