রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, ক্ষমতার জন্য নয় : জনাব আবু সুফিয়ান এমপি

প্রেস বিজ্ঞপ্তি

“আমরা একটি স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে অনেক ত্যাগ–তিতিক্ষা ও রক্ত দিতে হয়েছে। তাই সেই অর্জনকে ধরে রাখতে এবং দেশকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, ক্ষমতার জন্য নয়।”

গতকাল শুক্রবার বিকেল ৪টায় চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে আল–আমিন সংঘের উদ্যোগে আয়োজিত ১৫তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি–২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সুফিয়ান এসব কথা বলেছেন। এমপি আবু সুফিয়ান বলেন, আজ যারা পুরস্কার পেয়েছ, তোমাদের সততা, নিষ্ঠা ও আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করে নিজেদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাই পারে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়তে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। উদ্বোধক ছিলেন আল–আমিন সংঘের চেয়ারম্যান ও বেগম রোকেয়া বৃত্তির পরিচালক জহির উদ্দিন মজুমদার। সভাপতিত্ব করেন বেগম রোকেয়া স্মৃতি কমিটির উপদেষ্টা এস. এম. শোয়াইবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক এমদাদুল হক বাদশাহ, ইলিয়াস আরব ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইলিয়াস এবং নাহার এগ্রো গ্রুপের ডিএমজি আলাউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষা, সমাজসেবা, ব্যবসা ও নগর উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। গুণীজন সম্মাননায় ভূষিত হন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম। ব্যবসায় খাতে সম্মাননা গ্রহণ করেন ব্লু স্কাই ফ্যাশন লিমিটেডের পরিচালক মো. আসলাম। নগর উন্নয়ন খাতে সম্মাননা প্রদান করা হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের ব্যক্তিগত সহকারী মারুফুল হক চৌধুরীকে। এছাড়া অনুষ্ঠানে তিনজন মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয় এবং চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ জন শিক্ষার্থীর হাতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত