রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন সমাবেশ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম  : সরকারী প্রতিষ্ঠানে দীর্ঘদিনের দক্ষ দৈনিক মজুরী ভিত্তিক ও মাস্টাররোলের কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় স্থানান্তরের প্রতিবাদে ও দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫ বাতিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে স্থায়ীকরণের দাবীতে আজ ২৬ জুলাই রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সমাবেশের আয়োজন করা হয়।

বাংলাদেশ দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী সমিতি চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দরা মানববন্ধনের আয়োজন করেন। শেষে নেতৃবৃন্দরা তাদের দাবী বাস্তবায়নে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোহাম্মদ বোরহান উদ্দিন, যুগ্ম আহবায়ক কাজী সিরাজুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহবায়ক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক শরীফুল আলম জনি, সদস্য ইউসুফ সরকার, সুমন কুমার মল্লিক, মোহাম্মদ আলী, তন্ময় সাহা, জহিরুল ইসলাম, শহীদুল ইসলাম, মোঃ আজাদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ।

সম্পর্কিত খবর

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত