রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চীন, জাপান, আমেরিকা বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, চীন, জাপান, আমেরিকাসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত আছে। এ নিয়ে কথাবার্তাও চলছে। আজ রোববার ২৬ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ নিয়ে এক সংলাপের আয়োজন করা হয়। সংলাপ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনী ইশতেহার অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু অর্থনৈতিক কূটনীতিতে অত্যন্ত জোর দিচ্ছে, সেই ধারাবাহিকতাতেই আজকের এই রুদ্ধদ্বার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সেখানে  উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন সমস্যা এবং পরামর্শ তুলে ধরেছেন, যা নিয়ে ভবিষ্যতে আমরা অন্যান্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে সমাধানের দিকে এগিয়ে যাব। প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা বিভিন্ন পলিসি নিয়ে কাজ করছেন। পুঁজিবাজার, সরাসরি বিদেশি বিনিয়োগ, কৃষকদের কার্ড, ফ্যামিলি কার্ড-এসব কিছু নিয়েই তিনি কাজ করছেন। তাই যারা আজকে এসেছিলেন, তাদের এসব বিষয়ে উপদেষ্টার কাছে অনেক প্রশ্ন ছিল এবং তিনি সেগুলোর উত্তর দিয়েছেন।বিনিয়োগ নিয়ে সমস্যাগুলো কী কী জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সমস্যা তো বিভিন্ন ধরনের আছেই। বিনিয়োগকারীদের সমস্যা আছে, আবার ধরুন যেসব বাংলাদেশি বিদেশে থাকেন এবং দেশে বিনিয়োগ করতে চান, তাদেরও এক ধরনের সমস্যা আছে। আপনাদের বুঝতে হবে যে, বিএনপি উত্তরাধিকার সূত্রে একটি পঙ্গু অর্থনীতি পেয়েছে। গত ১৭ বছরে যেভাবে ব্যাংকিং খাত ধ্বংস হয়েছে, পুঁজিবাজার ধ্বংস করা হয়েছে। পুরো সিস্টেমকে ধ্বংস করা হয়েছে, সেই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে অর্থনীতিকে আবার তুলে এনে একটি গতিশীল অর্থনীতিতে রূপান্তর করার জন্য যেসব নীতি বা পদক্ষেপ নেওয়া দরকার, সরকার এখন সেগুলোই নিচ্ছে। তিনি আরো বলেন, আমাদের যে বাজেট দেওয়া হয়েছে, তা এই উদ্যোগের প্রথম ধাপগুলোর একটি। আমাদের সৃজনশীল অর্থনীতি, সরাসরি বিদেশি বিনিয়োগ এবং বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল, তৈরি করা হয়েছে। বিদেশিরা সেখানে সহজে বিনিয়োগ করার জন্য কী কী ধরনের সুবিধা, প্রয়োজন এবং আমাদের প্রক্রিয়ায় কী কী পরিবর্তন আনতে হবে—মূলত এসব ব্যাপার নিয়েই আলোচনা হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট এখানে মূল বিষয় নয়, কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এই কাজটি করবে না। এটি মূলত বাণিজ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ। যখন আপনি শিক্ষা সংস্কারের কথা বলবেন, তখন শিক্ষা মন্ত্রণালয় আসবে; তেমনি অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়— এগুলো তখন গুরুত্ব পাবে। সেই অনুযায়ী বরাদ্দ রেখেই বাজেটটি দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
সর্বশেষ সর্বাধিক পঠিত