শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩২ ব্যাচের নবনির্বাচিত কমিটির অভিষেক আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

ছবি : চবি ব্যাচ ৩২ ক্লাবের নবনির্বাচিত সভাপতি সাজ্জাদুল আনিস টিটো (বামে) ও সাধারণ সম্পাদক আক্তার মঈনুল হক।

 

চট্টগ্রাম, ৩১শে জুলাই ২০২৬ :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৩২ ক্লাবের অভিষেক ও সাধারণ সভা ২০২৬ আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা পরিষদ টাওয়ারের টাউন হল ব্যাঙ্কুয়েটে অনুষ্ঠিত হবে।

এ আনন্দঘন অনুষ্ঠানের কর্মসূচিতে রয়েছে কুরআন তেলাওয়াত, সান্ধ্যকালীন নাস্তা, সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর, নবনির্বাচিত কমিটির অভিষেক, নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

গত ১৭ই জুলাই জীবন সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাজ্জাদুল আনিস টিটো সভাপতি, আক্তার মঈনুল হক সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ একরামুল হক কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে ক্লাবের জন্য ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. অহিদুল আলম। সদস্য হিসেবে তাকে সহযোগিতা করেন নুসরাত জাহান ও শাহাদাত হোসেন নয়ন।

অভিষেক ও সাধারণ সভা ২০২৬ আয়োজন কমিটির আহ্বায়ক আরিফুর রহমান সুমন সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...
সর্বশেষ সর্বাধিক পঠিত