রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিএনএসবি ও সিইআইটিসি’র বার্ষিক সাধারণ সভা আয়োজিত

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম : চট্টগ্রাম চক্ষু হাপাতাল বৎসরে চিকিৎসা সেবা প্রদান করে থাকে লক্ষ লক্ষ চক্ষু রোগীকে
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি (বিএনএসবি) চট্টগ্রাম’র ৪৯ তম এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্ট (সিইআইটিসি)’র ৩৯ তম বার্ষিক সাধারণ সভা ৩১ জুলাই শুক্রবার পাহাড়তলীস্থ ট্রাস্টের ইমরান সেমিনার হলে বিকেল চারটায় অনুষ্টিত হয়। কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনএসবির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট সৈয়দ সালাউদ্দিন। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম। নীরিক্ষা প্রতিবেদন ও বাজেট উপস্থাপন করেন সিইআইটিসি ট্রাস্টের ট্রেজারার মোহাম্মদ রেজওয়ান শাহিদী। মতামত পেশ করে সমর্থন জানান সদস্য/সদস্যাবৃন্দ। উক্ত সাধারণ সভা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সিইআইটিসি’র মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক, ব্যবস্থাপক (প্রশাসন) মো. রুকনুন চৌধুরী, ব্যবস্থাপক (মানবসম্পদ) মো. কবির হোসেন।
সভায় বলা হয়, চট্টগ্রাম চক্ষু হাপাতাল বৎসরে লক্ষ লক্ষ চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে থাকে। চক্ষু চিকিৎসা সেবাকে আরো ছড়িয়ে দিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে আমাদের চেষ্টা চলছে। এই সেবা আরো সহজে রোগীদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।
ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম বলেন, কোন প্রতিষ্ঠানের পক্ষে এত রোগীকে সেবা প্রদান করা একটি বিশাল কাজ বলে আমরা মনে করি। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা এই কাজকে সফলতার দ্বারে পৌঁছে দিয়েছে। সভায় হাসপাতালের চিকিৎসা এবং প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আইসিও’র পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা.মো.মনিরুজ্জামান ওসমানী ও অ্যাসোসিয়েট প্রফেসর ডা. সোমা রানী রায়কে সম্মাননা দেয়া হয়। এছাড়া বিগত দিনের কর্মদক্ষতার স্বীকৃতস্বরূপ সিনিয়র অপটোমেট্টি মো. আনোয়ার হোসেন ও ম্যানটেনেন্স হেলপার শহিদুল ইসলামকে মনোগ্রাম খচিত ক্রেষ্ট এবং প্রাইজবন্ড দিয়ে পুরস্কৃত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত