রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগরের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম : জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগরের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরি কমিটির পরিচিতি সভা গত ২৯ জুলাই নগরীর আগ্রাবাদস্থ সৌদি বাংলা হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে। জাসাস মহানগরের সভাপতি এসএম আহসানুল কবির টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শাহীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গণি।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ–সভাপতি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী মো. আতিকুর রহমান (আজাদ)। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ–সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, যুগ্ম মহাসচিব এম.এ আকাশ, যুগ্ম মহাসচিব মাসুদ আলম সাগর, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার, জাসাস চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল কবির।

সভায় বক্তব্য রাখেন জাসাস চট্টগ্রাম মহানগরীর উপদেষ্টা এসএম আজিজ, সিনিয়র সহ–সভাপতি কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, মো. জাফর ইসলাম জাহিদ, মো. বিল্লাল হোসেন, আমিনুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান, জাহাঙ্গীর আলম আপন, সুমন সেন, ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, সহ–সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ, মো. ইব্রাহিম মিন্টু, অর্থ সম্পাদক এইচএম মিজানুর রহমান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম লিটন, দপ্তর সম্পাদক মো. নুরুল আবসার কায়সার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, গবেষণা বিষয়ক সম্পাদক, বিধান ঘোষ, সহ–মহিলা বিষয়ক সম্পাদক, মেহরুন নিপা প্রমুখ। এছাড়াও সভায় জাসাস কেন্দ্রীয়, বিভাগীয়, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম ভিত্তি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, নৈতিকতা বজায় রাখা, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ, অপসাংবাদিকতা পরিহার এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিকল্প নেই। বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে ঐক্য, সমপ্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত