রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম প্রোগ্রেসিভ ওয়েস্ট লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর টাউন হলে লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ ওয়েস্ট (ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশ)-এর উদ্যোগে বার্ষিক দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ, সংবর্ধনা, মানবিক সহায়তা প্রদান এবং নতুন সদস্য গ্রহণ অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্লাবের ২০২৫-২০২৬ সেবাবর্ষের বিদায়ী সভাপতি লায়ন ছোটন বড়ুয়া এমজেএফ নতুন সেবাবর্ষের (২০২৬-২০২৭) নবনির্বাচিত সভাপতি লায়ন সুমল বড়ুয়া এমজেএফ-এর নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর সম্মানীয় ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট গভর্নরের সিনিয়র অ্যাডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মানীয় ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কার সিদ্দিকী পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন আহমেদ এবং ক্যাবিনেট ট্রেজারার লায়ন জিল্লুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোন চেয়ারপারসন লায়ন স্বরূপ বিকাশ বড়ুয়া, লায়ন সুকান্ত বড়ুয়া এবং লায়ন কেমি বড়ুয়া। অনুষ্ঠানে গ্লোবাল অ্যাকশন টিম (জিএটি) কো-অর্ডিনেটর মনোনীত হওয়ায় লায়ন প্রফেসর ববি বড়ুয়াকে ক্লাবের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে ডিস্ট্রিক্ট গভর্নর টিমকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।

সম্মানিত ডিস্ট্রিক্ট গভর্নরের উপস্থিতিতে ক্লাবের পক্ষ থেকে মানবিক ও সামাজিক সহায়তার অংশ হিসেবে বিভিন্ন খাতে আর্থিক চেক বিতরণ করা হয়। এর মধ্যে আবরখিল অমিতাভ হাই স্কুলে ‘লায়ন আদর্শ কুমার বড়ুয়া ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ১ লক্ষ টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এছাড়া চিকিৎসা সহায়তার জন্য একজন ক্যান্সার রোগীকে ১ লক্ষ টাকা ও একজন হৃদরোগীকে ৫০ হাজার টাকার চেক এবং বন্যা কবলিত এলাকার মানুষের সহায়তায় ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। একই আয়োজনে লায়ন্স ক্লাবের যুব সংগঠন ‘লিও ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ ওয়েস্ট’-এর বার্ষিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদায়ী সভাপতি লিও সুস্মিতা বড়ুয়া পূর্ণা নবনির্বাচিত সভাপতি লিও বাবলি বড়ুয়ার নিকট আনুষ্ঠানিকভাবে ক্লাবের দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্নর টিমের সদস্যবৃন্দ, জিএটি টিমের সদস্যবৃন্দ, সিনিয়র লায়ন নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন স্বনামধন্য সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল এবং সচিব লায়ন রনি কুমার বড়ুয়া অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সমন্বয় করেন। জাতীয় সঙ্গীত পরিবেশন, লায়ন্স শপথমন্ত্র পাঠ ও অতিথিদের বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ বর্ণাঢ্য আয়োজনে নতুন সদস্যদের লায়ন্স ক্লাবে অন্তর্ভুক্তিকরণ, কালচারাল নাইট, ফেলোশিপ এবং সান্ধ্যভোজের আয়োজন করা হয়।

সম্পর্কিত খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত