ছবি : সংগৃহীত
আসন্ন ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ও পলাতক ফ্যাসিস্ট বাংলাদেশ আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।আজ সোমবার ৩ আগস্ট দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এই কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, একটি পক্ষ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার কোনো সক্ষমতা নেই।সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনায় শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাঁর ভাষ্য, একটি পক্ষ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।
আশুলিয়ায় বোমাভর্তি ব্যাগ উদ্ধারের ঘটনা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
