রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে দৈনিক আজাদীর সম্পাদকের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য প্রচারে সিএনএ’র তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক আজাদী’র সম্পাদক এম এ মালেক এর বিরুদ্ধে ক্রমাগত ভাবে মিথ্যাচার ও আপত্তিকর বক্তব্য প্রচার করায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন চিটাগং নিউজ পেপার অ্যালায়েন্স (সিএনএ)।

বিবৃতিতে বলা হয়, চিটাগং নিউজ পেপার অ্যালায়েন্স (সিএনএ) গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি মিজানুর রহমান নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রামের সর্বজন শ্রদ্ধেয় ও সর্বজ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক আজাদীর সম্পাদক ও রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব এম এ মালেকের বিরুদ্ধে ক্রমাগত ভাবে মিথ্যাচার ও আপত্তিকর বক্তব্য প্রচার করে আসছেন।

এতে দেশের একজন প্রবীণ ও সম্মানিত নাগরিকের বিরুদ্ধে এ ধরনের মানহানিকর ও কদর্য মন্তব্যের তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি বিবৃতি দেন চিটাগং নিউজপেপার অ্যালায়েন্স (সিএনএ)। এসময় তীব্র নিন্দা ও বিবৃতি লিপিতে স্বাক্ষর করেন দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, দৈনিক কর্ণফুলী সম্পাদক আলহাজ্ব আফসার উদ্দিন চৌধুরী, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক এবং দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান।

সম্পর্কিত খবর

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...
সর্বশেষ সর্বাধিক পঠিত