রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম পিআইডিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসউপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের উদ্যোগে অফিসের জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল পিআইডি’র নিজ সম্মেলন কক্ষে এ দিবসটি পালন করা হয়। এসময় সভা সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) বাপ্পী চক্রবর্তী। তথ্য অফিসার জি.এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারের উপসচিব ও কর্মচারী কল্যাণ বোর্ড চট্টগ্রামের পরিচালক মোঃ নিজাম উদ্দিন, বাংলাদেশ বেতার চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক শাহিন আকতার, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহনাওয়াজ, মেট্রোপলিটন কৃষি অফিসার পার্বতি রানী মিত্র, জেলা জনশক্তি ও কর্মংসংস্থান অফিসের সহকারী পরিচালক মাহেন্দ্র চাকমা, সহকারী বিস্ফোরক পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেন, বিটিভি চট্টগ্রাম কেেেদ্রর বার্তা প্রযোজক আমজাদ হোসেন, বিস্ফোরক দপ্তরের টেকনিশিয়ান সহকারী আবদুর রহমান পিয়াস বক্তৃতা করেন।

অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন সরকারি সিজিএস কলোনি জামে মসজিদের খতিব মাওলানা আবু হানিফা মোঃ নোমান। সভার শুরুতে জুলাই শহিদদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় কর্মচারী কল্যাণ বোর্ড চট্টগ্রামের পরিচালক ও উপসচিব মোঃ নিজাম উদ্দিন বলেন, রাষ্ট্র পরিচালনায় মেধার যথাযথ মূল্যায়ন, সুশাসন, জবাবদিহিতা ও আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা না গেলে শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দেওয়া সম্ভব হবে না। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে তরুণ সমাজ যে আত্মত্যাগ করেছে, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে। তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা, প্রতিশ্রুতি রক্ষা, সুন্দর আচরণ, জ্ঞানচর্চা, আত্মসংযম, ক্ষমাশীলতা, কৃতজ্ঞতা এবং ইতিবাচক মানসিকতা ধারণ করতে হবে।

সভাপতির বক্তৃতায় আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) বাপ্পী চক্রবর্তী জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সরকার স্বীকৃত ৮৩৬ জন জুলাই শহিদ ও প্রায় ২২ হাজার আহত জুলাই যোদ্ধার প্রতি সম্মান জানান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, এটি ছিল ন্যায়, সুশাসন, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তরুণ সমাজের আত্মত্যাগের এক ঐতিহাসিক অধ্যায়। আবু সাঈদ, ওয়াসিম, শান্ত, হৃদয় চন্দ্রসহ অসংখ্য শহীদের আত্মত্যাগ দেশের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আলোচনা সভা এবং দোয়া মাহফিলে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...
সর্বশেষ সর্বাধিক পঠিত