রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

জাতীয় সংসদ সদস্যরা জনগনের সেবক : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম -৯ আসনের জাতীয় সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, জাতীয় সংসদ সদস্যরা জনগণের সেবক। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাই একসাথে যার যার অবস্থান থেকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের মানুষের মঙ্গলের জন্য। তিনি আজ ০৫ আগস্ট জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রামের উদ্যোগে বন্যা দূর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আবু সুফিয়ান আরো বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা করুন কিন্তু জনগণকে বিভ্রান্ত করবেন না। বিএনপি এদেশের জনগণের দল, জনমানুষের দল। বিএনপি সব সময় জনগণের জন্যই রাজনীতি করে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মৎস কর্মকর্তা কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, ইপসার কর্মকর্তা মোহাম্মদ আলী শাহীন, ইব্রাহিম বাচ্চু, আলমগীর হোসেন, আবু তৈয়ব, মহিউদ্দিন, আব্দুল্লাহ আল সগীর, আজগর হোসেন।

সম্পর্কিত খবর

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...
সর্বশেষ সর্বাধিক পঠিত