রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা আরও বেগবান করতে সমন্বিত পদক্ষেপ নেয়া হবে : হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে হাসপাতালের চিকিৎসাসেবা আরও বেগবান করতে সমন্বিতভাবে পদক্ষেপ নেয়া হবে। এ হাসপাতালকে রোগীবান্ধব করতে হলে চিকিৎসক-কর্মকর্তা-নার্স ও কর্মচারীদেরকে আরও আন্তরিক হতে হবে। হাসপাতালের ইনডোর, আউটডোর ও জরুরী বিভাগে রোগীরা যাতে তাদের কাঙ্খিত চিকিৎসাসেবা পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আজ ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোহাম্মদ আবু সুফিয়ান এমপি এসব কথা বলেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নতুনভাবে গঠিত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা এটি। সভায় হাসপাতালের জন্য জনবল নিয়োগ, নতুন ভবন নির্মাণে পরিকল্পনা গ্রহণ, পুরাতন জরাজীর্ণ ভবন মেরামত, এনআইসিইউ স্থাপন, প্রসূতি সেবা বৃদ্ধি, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান, পরিস্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা, অগ্নিনির্বাপক ও দুর্যোগ মোকাবেলায় জরুরী পদক্ষেপ গ্রহণ, নিরাময় ও প্রতিষেধক ব্যবস্থা, হতদরিদ্র মহিলা, শিশু, বৃদ্ধ ও সুবিধাবঞ্চিতদের সেবা সুনিশ্চিতকরণ, মানবসম্পদ উন্নয়ন, ওষুধ, যন্ত্রপাতি, আসবাবপত্র ও স্থাপনার সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্বারোপ করেন সাংসদ মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, জেনারেল হাসপাতালের কার্যক্রম ভবিষ্যতে আরও দৃশ্যমান করে রোগী সাধারণের কাক্সিক্ষত সেবা নিশ্চিতে উদ্যোগ নেয়া হবে। এ হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করতে সরকারের সহযোগিতা কামনা করা হবে। পাশাপাশি জেনারেল হাসপাতালের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাবো। সভায় কমিটির নবনির্বাচিত অন্যান্য সদস্যবৃন্দ হাসপাতালের সামগ্রিক চিকিৎসাসেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতালের কর্মপরিবেশ কিভাবে আরও বেশি রোগীবান্ধব করা যায় সে বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক (সহযোগী অধ্যাপক-কার্ডিওলজি) ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মোঃ একরাম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, প্রফেসর (ডা.) মোঃ জসিম উদ্দিন, প্রফেসর (ডা.) সাইফুদ্দিন মোহাম্মদ তারেক, বাসস’র বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফ, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান, মোঃ আনামুল হক ইকবাল, ডা. হোসনা আরা বেগম ও নার্সিং সুপারভাইজার মঞ্জু রানী দাশ।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত