শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রামে যাত্রা শুরু করলো ‘স্টুডিও জেড’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মাল্টি–পারপাস ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম ‘স্টুডিও জেড (ত)’। যেখানে একই ছাদের নিচে ইনডোর ফটোশুট, ডান্স প্র্যাকটিস, থিয়েটার প্র্যাকটিস, ড্রইং ক্লাস, মিউজিক্যাল ক্লাস, মডেল র‌্যাম্প ওয়াক প্র্যাকটিস, পডকাস্টসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে। অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। এরপর বক্তব্য পর্বের পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক পরিবেশনার। নৃত্যময় একাডেমির প্রতিষ্ঠাতা সোরাভী নাথের দল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। এছাড়াও সিটিজি কিড্ডি ড্যান্স ক্রুর প্রতিষ্ঠাতা শঙ্কর ডি’কোস্টা ও তার দল প্রাণবন্ত পারফরম্যান্স উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেন।

স্টুডিওটির উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। তিনি বলেন, চট্টগ্রামে এ ধরনের বড় পরিসরের মাল্টি–পারপাস স্টুডিও এই প্রথম, যেখানে একসাথে নানা সৃজনশীল কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে এ প্ল্যাটফর্মকে কেন্দ্র করে আরও বড় উদ্যোগ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্টুডিও জেড–এর প্রতিষ্ঠাতা শিপন বিশ্বাস বলেন, “সৃজনশীল কাজের জন্য উপযুক্ত জায়গার অভাবে অনেক প্রতিভা সামনে আসতে পারে না। স্টুডিও ত সেই সীমাবদ্ধতা দূর করে সবার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।” স্টুডিওটির পরিচালক বর্ণী চক্রবর্তী বলেন, “চট্টগ্রামে এমন একটি স্টুডিওর প্রয়োজন ছিল অনেকদিন ধরেই। এই উদ্যোগের মাধ্যমে সৃজনশীল মানুষরা এখন সহজেই তাদের কাজ করার সুযোগ পাবেন।” উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেকআপ আর্টিস্ট ঈশা ধর মনি, ব্যবসায়ী মিল্টন দাস বিজয়, ফ্যাশন আর্টিস্ট সালেহ রবি জন, কনটেন্ট ক্রিয়েটর আসিফ আহম্মেদ শোভন, ফাহিম শরিয়ার ও মিথিলা মারমা, নৃত্যরূপ একাডেমির প্রতিষ্ঠাতা প্রিয়াঙ্কা বড়ুয়া, ফটোগ্রাফার সাজিদুর রহমান, সংগীতশিল্পী বৃষ্টি দে, মিউজিশিয়ান আকাশ দে সহ আরও অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত