শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

মাধ্যমিক পরীক্ষা ২০২৬ এর ফল প্রকাশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গণিতে পাসের হার কম, বিভাগভিত্তিক ফলাফলে এগিয়ে বিজ্ঞান

পাশের হার বিগত প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি ফলাফলে গণিতে পাসের হার সবচেয়ে কম ৮১ দশমিক ৫৩ শতাংশ। ইংরেজিতে ৮৩ দশমিক ২৪ শতাংশ। বিপরীতে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে সর্বোচ্চ পাসের হার ৯৮ দশমিক ৯১ শতাংশ।সোমবার ( ১০ আগষ্ট ) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রকাশিত বিষয়ভিত্তিক ফলাফলের তথ্য বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে। বোর্ডের তথ্য অনুযায়ী, বাংলা প্রথম পত্রে ১ লাখ ২৪ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ২৩ হাজার ১৩ জন। এ বিষয়ে পাসের হার ৯৮ দশমিক ৬২ শতাংশ। ইংরেজি প্রথম পত্রে ১ লাখ ২৮ হাজার ৯২৫ জনের মধ্যে পাস করেছে ১ লাখ ৭ হাজার ৩১৪ জন। পাসের হার ৮৩ দশমিক ২৪ শতাংশ। গণিতে ১ লাখ ২৯ হাজার ৯৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৫ হাজার ৯৮৮ জন। পাসের হার ৮১ দশমিক ৫৩ শতাংশ, যা বিষয়ভিত্তিক ফলাফলে সর্বনিম্ন।

ভূগোল ও পরিবেশ বিষয়ে ৩৯ হাজার ৭৮১ জনের মধ্যে ৩৭ হাজার ৭ জন পাস করেছে। পাসের হার ৯৩ দশমিক ০৩ শতাংশ। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ৯৮ হাজার ১৮৫ জনের মধ্যে ৯৬ হাজার ৯৩ জন পাস করেছে। পাসের হার ৯৭ দশমিক ৮৭ শতাংশ। হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১৫ হাজার ৬০২ জনের মধ্যে ১৫ হাজার ৩৪২ জন পাস করেছে। এ বিষয়ে পাসের হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ। বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পাসের হার ৯৭ দশমিক ২৪ শতাংশ এবং খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ৯৮ দশমিক ৩৫ শতাংশ। উচ্চতর গণিতে ৩১ হাজার ৪৬০ জনের মধ্যে ৩০ হাজার ৫৫১ জন পাস করেছে। পাসের হার ৯৭ দশমিক ১১ শতাংশ। বিজ্ঞানে ৯৪ হাজার ৩৫৮ জনের মধ্যে ৮৭ হাজার ৫৪১ জন পাস করেছে। এ বিষয়ে পাসের হার ৯২ দশমিক ৭৮ শতাংশ। কৃষিশিক্ষায় ৭২ হাজার ৭৭৪ জনের মধ্যে পাস করেছে ৬৮ হাজার ২৩৭ জন। পাসের হার ৯৩ দশমিক ৭৭ শতাংশ। পদার্থবিজ্ঞানে পাসের হার ৯৭ দশমিক ৬১ শতাংশ, রসায়নে ৯৭ দশমিক ২৯ শতাংশ এবং জীববিজ্ঞানে ৯৮ দশমিক ৭৬ শতাংশ।

মানবিক বিভাগের পৌরনীতি ও নাগরিকত্ব বিষয়ে ৩৫ হাজার ৫৭৩ জনের মধ্যে ৩৪ হাজার ১৪৭ জন পাস করেছে। পাসের হার ৯৫ দশমিক ৯৯ শতাংশ। অর্থনীতিতে পাসের হার ৯৩ দশমিক ২১ শতাংশ। ব্যবসায় উদ্যোগে পাসের হার ৯৭ দশমিক ৯১ শতাংশ, হিসাববিজ্ঞানে ৯৫ দশমিক ৫৬ শতাংশ, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৯৮ দশমিক ৯১ শতাংশ, গার্হস্থ্য বিজ্ঞানে ৯৮ দশমিক ৬৩ শতাংশ, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৯৬ দশমিক ০২ শতাংশ, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতায় ৯৫ দশমিক ৭০ শতাংশ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ৯৭ দশমিক ৯৫ শতাংশ। জেলাভিত্তিক ফলাফলেও কমেছে পাসের হার বিষয়ভিত্তিক ফলাফলের পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন এলাকাতেও এবার পাসের হার কমেছে। চট্টগ্রাম মহানগরে এবার পাসের হার ৭৪ শতাংশ। গত বছর এ হার ছিল ৮১ দশমিক ০৩ শতাংশ। চট্টগ্রাম জেলায় এবার পাসের হার ৫৭ দশমিক ১৩ শতাংশ, গত বছর ছিল ৭১ দশমিক ২৯ শতাংশ।

কক্সবাজারে এবার পাসের হার ৫৭ দশমিক ৩০ শতাংশ। গত বছর ছিল ৭০ দশমিক ৭৬ শতাংশ। রাঙামাটিতে এবার ৪১ দশমিক ১৭ শতাংশ, গত বছর ছিল ৫৬ দশমিক ৫৫ শতাংশ।

খাগড়াছড়িতে এবার পাসের হার ৩৪ দশমিক ৯৯ শতাংশ। গত বছর এ হার ছিল ৬০ দশমিক ৭৭ শতাংশ। বান্দরবানে এবার পাসের হার ৪৭ দশমিক ৮৮ শতাংশ, গত বছর ছিল ৬৩ দশমিক ১২ শতাংশ। বিভাগ ভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। এ বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬০ দশমিক ১২ শতাংশ। আর মানবিক বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৭৯ শতাংশ। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বেশিরভাগ বিষয়ে পাসের হার ৯০ শতাংশের ওপরে থাকলেও গণিত ও ইংরেজিতে তুলনামূলক কম পাসের হার সামগ্রিক ফলাফলে প্রভাব ফেলেছে। বিশেষ করে গণিতে ৮১ দশমিক ৫৩ শতাংশ পাসের হার বিষয়ভিত্তিক ফলাফলে সবচেয়ে নিচে রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত