রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে হোটেল কক্ষে পুলিশের ঝুলন্ত লাশ, পাশে থেকে রক্তাক্ত স্ত্রীকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার মীরসরাইয় বড়তাকিয়া বাজার এলাকার রিলেক্স জোন নামের একটি আবাসিক হোটেল এর কক্ষ থেকে আমিনুল ইসলাম (৩২) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই সময় কক্ষের দরজার পাশ থেকে তার স্ত্রী তাহমিনা আক্তারকে (২৪) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তাদের ১০ মাস বয়সী শিশুকন্যা ফাতিহা আক্তারকেও সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ।

সোমবার ( ১০ আগষ্ট ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ওই হোটেলের ১০৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম মীরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে। তার স্ত্রী তাহমিনা উপজেলার হাজীশ্বরাই এলাকার বাসিন্দা।

ঘটনার বিষয়ে হোটেল ম্যানেজার মো. সোহান জানান, রোববার দুপুরে স্বামী-স্ত্রী হোটেলের ওই কক্ষ ভাড়া নেন। বিকেল ও রাতে তারা দুইবার বাইরে যান। সকালে তাদের কক্ষে কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করা হয়। পরে ভেতর থেকে তাহমিনা রক্তাক্ত অবস্থায় দরজা খুলে দেন। কক্ষে ঢুকে খাটের পাশে ফ্যানের সঙ্গে আমিনুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরনে সাদা হাফ জার্সি প্যান্ট এবং খালি গায়ে ছিলেন তিনি। মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী জানান, তাহমিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আমিনুলের মৃত্যুর কারণ এবং তার স্ত্রী কীভাবে আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
সর্বশেষ সর্বাধিক পঠিত