ছবি : বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে রাষ্ট্র ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বৃহস্পতিবার ১৩ আগস্ট প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে সকাল ৯টার দিকে শুরু হওয়া বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির দলীয় সূত্রে আরো জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব পদ ও স্থায়ী কমিটি থেকে এরই মধ্যে পদত্যাগ করেছেন।
এদিন দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের কাছে তথ্যটি নিশ্চিত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করেছেন।
