রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

আজ বাংলাদেশের মহান স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত কেন্দ্রীয় নেতা সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু নামে সুপরিচিত জনাব শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। সেই বর্বরোচিত হত্যাকাণ্ডে ঘাতকদের হাত থেকে রেহাই পায়নি শিশু রাসেল, এমনকি অন্তঃসত্ত্বা নারীও। এই রাতে বুলেটের আঘাতে নৃশংসভাবে বঙ্গবন্ধুর পরিবারের ১৮ জনকে হত্যা করা হয়। দেশের বাইরে অবস্থান করায় প্রাণে বেঁচে যান উনার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র – জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশের বাইরে অবস্থান করায় সেখান থেকে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন দলটির কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা। এ ছাড়া যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতি শোক জানিয়ে পোস্টারিং, খাবার বিতরণ, দোয়া ও মাহফিল আয়োজন করেছে। ১৫ আগস্ট উপলক্ষে প্রবাসে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন দলটির নেতারা।

সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে গত দুই বছরের তুলনায় এ বছর ঢাকা মহানগর আওয়ামী লীগ ও যুবলীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি হিসেবে পালন করা হতো। ২০২৪ সালে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস ও এই দিনের সরকারি ছুটি বাতিল করে। ফলে গত দুই বছরের মতো এবারও সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক শোক দিবস পালন করা হচ্ছে না।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...
সর্বশেষ সর্বাধিক পঠিত