শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতাদর্শগত নকশালবাদ বা মানসিক নকশালবাদ ভারতের জন্য বিশাল হুমকি : ভারতের স্বাধীনতা দিবসে বাণীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক প্রতিবেদক

নয়াদিল্লি, ভারত : ভারতের মাটি থেকে সশস্ত্র নকশালবাদকে কার্যত নির্মূল করা সম্ভব হয়েছে ঠিকই, কিন্তু ‘মতাদর্শগত নকশালবাদ’ বা ‘মানসিক নকশালবাদ’ এখনও দেশের জন্য এক বড় বিপদ বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসে ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ঠিক এই ভাষাতেই দেশবাসীকে সতর্ক করেচেন নরেন্দ্র মোদী। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই আদর্শগত নকশালরা সুযোগ পেলেই ফের ভারতে হিংসা ও নৈরাজ্য ছড়ানোর চেষ্টা করবে।

২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার ভারতের কেন্দ্রে ক্ষমতায় আসার পর নকশালবাদ থেকে দেশকে মুক্ত করার যে শপথ নিয়েছিল, তা পূরণ হয়েছে বলে জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, “একসময় নকশালবাদ দেশের মাটিকে রক্তে ভিজিয়ে দিয়েছিল। কিন্তু আজ আর মাওবাদী জঙ্গিদের সেই শক্তি নেই।” তিনি আরও জানান, একসময় যে জায়গাগুলো নকশালদের বুলেটের শব্দে আর রক্তপাতে পরিচিত ছিল, আজ সেখানেই উন্নয়ন, বিশ্বাস এবং প্রচেষ্টার তেরঙ্গা সগর্বে উড়ছে।

সশস্ত্র মাওবাদীদের সঙ্গে মতাদর্শগত মাওবাদীদের পার্থক্য টেনে প্রধানমন্ত্রী এদিন তাঁর সবচেয়ে কড়া বার্তাটি দেন ‘মানসিক নকশালবাদ’-এর বিরুদ্ধে। মোদীর অভিযোগ, বছরের পর বছর ধরে মাওবাদী মানসিকতা সম্পন্ন এই মানুষগুলো দেশের ক্ষমতার অলিন্দে বসে সরকারি নীতিকে প্রভাবিত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা জঙ্গলের সশস্ত্র নকশালদের নির্মূল করে দেশকে সেই সংকট থেকে মুক্ত করতে সফল হয়েছি। কিন্তু আদর্শগত নকশালবাদ বা দিমাগি নকশালবাদ এখনও সুযোগ খুঁজছে।” এই ধরনের চিন্তাধারা দেশে ফের ‘হিংসা ও নৈরাজ্যের পথ’ খোঁজার চেষ্টা করছে বলে অভিযোগ করে মোদী বলেন, “এই আদর্শগত নকশালদের চিহ্নিত করতে হবে এবং তাদের একঘরে করে দিতে হবে।”

দেশ গড়ার মূল স্রোতে এবং ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে দেশের যুবসমাজকে যুক্ত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ভারতের রাজনৈতিক মহলের মতে, মোদীর এদিনের এই ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এর মাধ্যমে সরকারের নকশাল-বিরোধী লড়াইয়ের সংজ্ঞাটি আরও বিস্তৃত হলো। মধ্য ও পূর্ব ভারতের জঙ্গলে লুকিয়ে থাকা সশস্ত্র বিদ্রোহ দমনের পাশাপাশি, এবার সেই সমস্ত বুদ্ধিজীবী বা আদর্শগত ইকোসিস্টেমের বিরুদ্ধেও সরকার যে কড়া পদক্ষেপ করতে চলেছে, মোদীর কথায় তারই স্পষ্ট ইঙ্গিত মিলেছে।

সংবাদ সূত্র – কলকাতা নিউজ২৪.কম

সম্পর্কিত খবর

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত