রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মিরসরাই এসোসিয়েশন মিরসরাইবাসীর প্রাণের সংগঠন : এমপি নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামে মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম-এর উদ্যোগে বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ শুক্রবার ১৪ আগস্ট রাতে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, মিরসরাই থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন, বিশেষ অতিথি ছিলেন মহিলা আসন ৪৩ এর সংসদ সদস্য শামসুন্নাহার বেগম। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন, ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, মিরসরাই এসোসিয়েশন মিরসরাইবাসীর প্রাণের সংগঠন। দল-মত ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মিরসরাইবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে মিরসরাইয়ের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। বিশেষ অতিথি শামসুন্নাহার বেগম এমপি এসোসিয়েশনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মিরসরাইবাসীর কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসোসিয়েশনের সভাপতি মো. মাহফুজুল হক মনি’র সভাপতিত্বে, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদ-উদ- দৌজা এবং অনুষ্ঠানে সদস্য সচিব ইঞ্জিনিয়ার হামিদুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কার্যনির্বাহী পরিষদের সদস্য, দাতা ও পৃষ্ঠপোষক সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সদস্যরা বক্তব্য রাখেন। এসময় নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন ও সংসদ সদস্য শামসুন্নাহার বেগমকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি নবাগত দাতা ও পৃষ্ঠপোষক সদস্যদেরও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের আহবায়ক ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি মো. মাহফুজুল হক মনি সকল সদস্য, অতিথি, দাতা ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংগঠনের ঐক্য ও ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে মিরসরাইবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পুনর্মিলনী অনুষ্ঠানে মিরসরাইয়ের ঐতিহ্যবাহী চট্টগ্রামের বিখ্যাত মেজবান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এতে ক্লোজ আপ ওয়ানের জনপ্রিয় শিল্প সাব্বির ও অন্যান্যরা পরিবেশন করেন। মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের কয়েক হাজার সদস্য ও তাদের পরিবার পরিজন অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের মধ্য দিয়ে রাত দেড়টায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

সম্পর্কিত খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...
সর্বশেষ সর্বাধিক পঠিত