রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পুলিশের মূল শক্তি হলো শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা ও জনগণের প্রতি অঙ্গীকার : ডিআইজি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, পুলিশের মূল শক্তি হলো শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা ও জনগণের প্রতি অঙ্গীকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিজেদের আচরণ ও কর্মদক্ষতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। এতে কোনো ধরনের দায়িত্ব পালনে অনিয়ম, অবহেলা, অসদাচরণ কিংবা শৈথিল্যের সুযোগ নেই বলে জানান তিনি। সোমবার ( ১৭ আগষ্ট ) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সিভিক সেন্টারে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে নিষ্ঠা, সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাই।

তিনি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের মানবিকতা, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা করার নির্দেশ দেন। পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম, অবহেলা, অসদাচরণ কিংবা শৈথিল্য বরদাশত করা হবে না। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুত সেবা প্রদান এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকার মাধ্যমে জেলা পুলিশের সুনাম ও জনআস্থা আরও সুদৃঢ় করতে হবে। দায়িত্ব পালনে পেশাদারিত্বের পাশাপাশি জনগণের প্রতি মানবিক ও সহানুভূতিশীল আচরণই হবে পুলিশের মূল অঙ্গীকার।

সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয়। একইসঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও সাইবার অপরাধসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও আইনানুগ কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়। দায়িত্ব পালনে বিশেষ অবদান, পেশাদারিত্ব, দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে অর্থ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত