শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

শিক্ষকদের বেতন অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা উচিত নয় : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ফাইল ফটো :- শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভাবছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘শিক্ষকদের বেতন অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা উচিত নয়। জাতি গঠনে তাদের অনবদ্য ভূমিকা বিবেচনায় নিয়ে শিক্ষকদের জন্য আলাদা বেতনকাঠামোর প্রয়োজনীয়তা রয়েছে।’ মঙ্গলবার ১৮ আগস্ট রাজধানীর একটি হোটেলে আয়োজিত তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়াক ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শিক্ষকদের জীবনমান উন্নয়নসংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে সরকার দীর্ঘমেয়াদে চিন্তাভাবনা করছে। তবে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে নানা সময়ে একাধিক প্রস্তাব আসায় তা নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন হচ্ছে। মন্ত্রী মহোদয় স্পষ্ট করে বলেন, ‘শিক্ষকদের জন্য এমন একটি স্বতন্ত্র পে-স্কেল তৈরি করা যেতে পারে, যা অন্য কোনো পেশার সঙ্গে তুলনীয় হবে না। কম কিংবা বেশি যা-ই হোক না কেন—শিক্ষকদের মর্যাদার সঙ্গে অন্য কারোর তুলনা চলে না।’

জাতীয় সংসদে প্রাথমিক শিক্ষকদের বেতন নিয়ে সৃষ্ট এক আলাপের প্রসঙ্গ টেনে জনাব মিলন বলেন, ‘সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের এক সংসদ সদস্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনের সঙ্গে অন্য পেশার তুলনা করেছিলেন। এমন তুলনা শিক্ষকদের অর্জিত মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষকরা জাতির ভবিষ্যৎ গড়ার কারিগর, তাই তাদের বেতন-ভাতার পাশাপাশি পেশাগত সম্মান ও জীবনমান নিশ্চিত করা জরুরি।’ তিনি আরো বলেন, ‘প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বর্তমানে বিপুলসংখ্যক শিক্ষকের প্রয়োজন। ২০১৭ সাল থেকে শুরু হওয়া আইনি মামলা ও প্রশাসনিক জটিলতায় প্রাথমিকে প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদে দীর্ঘদিন নিয়োগপ্রক্রিয়া বাধাগ্রস্ত ছিল। তবে বর্তমানে দ্রুততম সময়ে শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এভাবে শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না।কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষা ও জীবনমুখী শিক্ষার সুযোগ বাড়াতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ। আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

সম্পর্কিত খবর

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত