শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রামে ফেরদৌস স্টিল ইয়ার্ড ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটায় ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : বিষাক্ত গ্যাসে ৯ জন শ্রমিক নিহত হওয়া সীতাকুণ্ডে সেই ফেরদৌস স্টিল রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার অপরাধে বুধবার ( ১৯ আগষ্ট ) সকালে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন পরিচালক জমির উদ্দিন। এর আগে গত ১৪ আগস্ট ইয়ার্ডটিতে এমটি রাসি নামে একটি জাহাজ কাটার সময় ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। এতে মারা যান ৯ শ্রমিক। আহত হন অন্তত ১০ জন। ঘটনার পর ইয়ার্ডটি পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাহাজটি কাটার জন্য ইয়ার্ডটির নেওয়া পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হয় গত ১২ আগস্ট। এরপর নতুন করে ছাড়পত্র নবায়নের জন্য আবেদন করেনি ইয়ার্ড কর্তৃপক্ষ। ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও জাহাজ কাটার কার্যক্রম চালানোয় জরিমানা করা হয়েছে তাদের।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, ইয়ার্ডের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পরিচালক ৫ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করেছেন। আদেশে বলা হয়েছে, শিপ ব্রেকিং ইয়ার্ডে থাকা স্ক্র্যাপ জাহাজের ছাড়পত্র নবায়ন না করেই কাটিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী দ-নীয় অপরাধ। আদেশে আরও বলা হয়েছে, পরিবেশগত ক্ষতির জন্য ইয়ার্ড কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। আগামী সাত কর্মদিবসের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করা পর্যন্ত স্ক্র্যাপ জাহাজটির কাটিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত